ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন চট্টগ্রামের ৮ উপজেলায় হফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর সাংগঠনিক কার্যক্রম জোরদার পটিয়ায় ওয়াকফ সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা কুমিল্লায় রাতে ১৭ বস্তা ফেনসিডিল, দুপুরে মিলল ৯০ বস্তা নষ্ট ও ক্রাশ করা মাদকের খালি বোতল যশোর শার্শায় পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক প্রেসক্লাব যশোরে শহীদ সাংবাদিক শামছুর রহমান হলরুমের উদ্বোধন মতলব উত্তর সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বদলী !

পুতিন ও কিমকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা অস্বীকার চীনের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছে চীন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযোগ করেছিলেন। খবর বার্তা সংস্থা এএফপির।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে পাশে নিয়ে বেইজিংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজে শি চিনপিং অংশ নেওয়ার পর, ট্রাম্প তার চীনা সমকক্ষকে উদ্দেশ করে ট্রুথ সোশ্যালে ক্ষুব্ধ একটি পোস্ট দেন।

সেখানে তিনি লেখেন, ‘ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিও, যখন তোমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছ।’

ট্রাম্পের পোস্ট সম্পর্কে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর স্মরণে ‘বিদেশি অতিথিদের’ আমন্ত্রণ জানানো হয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সাংবাদিকদের বলেন, ‘এটি ইতিহাসকে স্মরণ করা, শহীদদের স্মৃতিকে লালন করা, শান্তিকে লালন করা এবং ভবিষ্যৎ গড়তে শান্তিপ্রিয় দেশ ও জনগণের সঙ্গে একত্রে কাজ করার জন্য।’

তিনি আরো বলেন, ‘চীনের যেকোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন কখনোই তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে পরিচালিত নয়।

ক্রেমলিন বুধবার জানিয়েছে, ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অভিযোগকে তারা রসিকতা হিসেবেই ধরে নিয়েছে। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ বলেন, ‘আমার মনে হয় তিনি (ট্রাম্প) বিদ্রুপ করে বলেছেন, এই তিনজন নাকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

পুতিন ও কিমকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা অস্বীকার চীনের

আপডেট সময় : ০৮:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫