ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫ জুলাই গণহত্যার বিচার দাবিতে শাহবাগে পাঁচ সংগঠনের সমাবেশ শ্রমিক দলের নতুন কমিটি গঠন, আমান ও শিমুলের নেতৃত্বে শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে আমান উল্লাহ আমান ও শামছুর রহমান শিমুল বিশ্বাস নিকুঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা বিশ্ব হিন্দু পরিষদের ‘রামায়ণ’ প্রদর্শন বন্ধের দাবি আহমদ রফিকের স্মরণসভায় বাংলা ভাষার চর্চা ও বিকাশের গুরুত্ব তুলে ধরা হলো ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত কাইয়ূম গাজীপুরে ডাকাতির ঘটনায় ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার

চিকিৎসকদের বদলি-পদায়নে অনলাইন আবেদন বাধ্যতামূলক করেছে অধিদপ্তর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন চিকিৎসক কর্মকর্তাদের বদলি ও পদায়নের ক্ষেত্রে অনলাইন আবেদন বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকে কোনো ধরনের ম্যানুয়াল বা হাতে লেখা আবেদন গ্রহণ করা হবে না।

গত ১৬ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তর এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে অধিদপ্তরের আওতাধীন ষষ্ঠ গ্রেডের সব কর্মকর্তা (জুনিয়র কনসালট্যান্ট ও সহকারী অধ্যাপক ব্যতীত) এবং নবম গ্রেডের সব চিকিৎসক কর্মকর্তার জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসন শাখার সভায় স্বাস্থ্যসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং প্রশাসনিক কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, বদলি বা পদায়নের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে অগ্রায়ণ করে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখায় পাঠাতে হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদনগুলো যৌক্তিকভাবে বিবেচনা করে নির্ধারিত সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে কোনো ম্যানুয়াল বা হাতে লেখা আবেদন গ্রহণ করা হবে না।

ইতোমধ্যে বদলি বা পদায়নের আদেশ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে আগের কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

তবে অর্জিত ছুটি, মাতৃত্বকালীন ছুটি কিংবা বুনিয়াদি প্রশিক্ষণে থাকা কর্মকর্তাদের ক্ষেত্রে কিছুটা ভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

তাদের ছুটি বা প্রশিক্ষণের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পর আগের কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
বদলি কার্যকরে প্রতিষ্ঠানপ্রধানদেরও নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়েছে, যৌক্তিক কারণ ছাড়া বদলি করা কোনো কর্মকর্তাকে বর্তমান কর্মস্থলে সাত কর্মদিবসের বেশি রাখা যাবে না। সাত কর্মদিবস অতিবাহিত হওয়ার পরদিনই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তাকে অবমুক্ত করতে হবে।

নতুন কর্মস্থলে যোগ দেওয়া বা অবমুক্তির ক্ষেত্রে প্রশাসনিক কোনো সমস্যা হলে যথাযথ কর্তৃপক্ষের অগ্রায়ণপত্রসহ আবেদন করতে হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।
বদলি বা পদায়নের আদেশ পুনর্বিবেচনার আবেদনও পদে যোগ দেওয়ার পর গ্রহণ করা হবে। তবে আদেশে তথ্যগত বা প্রশাসনিক কোনো জটিলতা থাকলে যোগ দেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা যাবে।

এ ছাড়া শিক্ষা প্রেষণ বা ছুটি শেষে কর্মস্থলে ফেরার অপেক্ষায় থাকা ওএসডি চিকিৎসক কর্মকর্তাদের সাত কর্মদিবসের মধ্যে যোগদান এবং অনলাইনে পদায়নের আবেদন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বদলি-পদায়নসহ অন্যান্য প্রয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরে আসার আগে নিজ কর্মস্থল থেকে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের ছুটি বা অনুমোদনপত্র সংগ্রহ করতে হবে। প্রয়োজনে অধিদপ্তরে তা প্রদর্শন করতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫

চিকিৎসকদের বদলি-পদায়নে অনলাইন আবেদন বাধ্যতামূলক করেছে অধিদপ্তর

আপডেট সময় : ০২:০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬