ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন চট্টগ্রামের ৮ উপজেলায় হফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর সাংগঠনিক কার্যক্রম জোরদার পটিয়ায় ওয়াকফ সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা কুমিল্লায় রাতে ১৭ বস্তা ফেনসিডিল, দুপুরে মিলল ৯০ বস্তা নষ্ট ও ক্রাশ করা মাদকের খালি বোতল যশোর শার্শায় পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক প্রেসক্লাব যশোরে শহীদ সাংবাদিক শামছুর রহমান হলরুমের উদ্বোধন মতলব উত্তর সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বদলী !

আবারও সিএবির প্রেসিডেন্ট নির্বাচিত সৌরভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সৌরভ গাঙ্গুলি। ২০১৯ সালের পর আরেক দফায় নতুন করে সিএবির দায়িত্ব নিলেন ভারতের সাবেক অধিনায়ক।

২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবির সভাপতি ছিলেন সৌরভ। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ায় সরে দাঁড়ান তিনি। বড় ভাই স্নেহাশীষ গাঙ্গুলীর ছয় বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় ফের সভাপতির চেয়ারে বসলেন তিনি।

এবার দায়িত্ব নিয়ে নজর দিচ্ছেন ইডেন গার্ডেন্সে টেস্ট ক্রিকেট ফেরানোর দিকে। আগামী ১৪ নভেম্বর বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের লাল বলের ম্যাচ আয়োজিত হবে এই ভেন্যুতে। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক দিন-রাতের টেস্টের পর ইডেনে এটিই প্রথম টেস্ট। বিসিসিআই সভাপতি থাকাকালীন সেই ম্যাচ আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন সৌরভ।

গাঙ্গুলী বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা দারুণ হবে। ওরা বিশ্বচ্যাম্পিয়ন। মাঠ, দর্শক, পিচ সবকিছুই আছে। শুধু ভালোভাবে আয়োজন করতে হবে।’

৫৩ বছর বয়সী গাঙ্গুলীর আরেকটি বড় পরিকল্পনা আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে। ইডেনে সেমিফাইনালসহ গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনে আশাবাদী তিনি, ‘বোর্ডের সঙ্গে কথা বলবো। ওরাও নতুন সদস্য। আমি নিশ্চিত, ইডেন বড় ম্যাচ আয়োজন করবে।’

দীর্ঘমেয়াদে আরও বড় স্বপ্ন দেখছেন সৌরভ। ইডেন গার্ডেন্সকে ফের এক লাখ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ভেন্যুতে রূপান্তর করতে চান তিনি। বর্তমানে সংস্কারের পর সেখানে জায়গা আছে ৬৮ হাজার দর্শকের। পরিকল্পনা সফল হলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পর ইডেনই হবে ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম।

সিএবি তাদের ‘ভিশন ২০২০’ কর্মসূচি সম্প্রসারণ করে ২০৩৬ পর্যন্ত চালানোর ঘোষণা দিয়েছে। আর সেটা করা হয়েছে ভারতের অলিম্পিক লক্ষ্যের সঙ্গে তাল মিলিয়ে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

আবারও সিএবির প্রেসিডেন্ট নির্বাচিত সৌরভ

আপডেট সময় : ০৮:২৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫