ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

ভবদহ দ্রুত নিরসনের দাবিতে যশোর ডিসি অফিস চত্বরে অবস্থান কর্মসূচি পালন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

মনির হোসেন যশোর প্রতিনিধি: ভবদহ অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন ও টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের দাবিতে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি।

সোমবার (৩ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভবদহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কৃষক, স্থানীয় বাসিন্দা ও সংগঠনের নেতাকর্মীসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করে।

সংগঠনের সভাপতি অনিল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে নেতৃত্ব দেন উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি রাশেদ খান, কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলনের নেতা অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, বাসন্তী মণ্ডল, শেখর বিশ্বাস, সুকেন্দু বিশ্বাস, সাধন বিশ্বাস, শিবপদ বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খোকন বলেন, ভবদহবাসীর দাবি যৌক্তিক এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তিনি বলেন, সরকার সারা দেশে খাল খননের কার্যক্রম শুরু করেছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি ভবদহ এলাকায় টিআরএম প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যক্তিগতভাবে এক লাখ টাকা সহায়তা দেওয়ার ঘোষণাও দেন। পাশাপাশি তিনি দাবি করেন, বর্তমান সরকার দ্রুত এ সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেবে।

বক্তারা বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতায় ভবদহ এলাকার কৃষিজমি, ফসল, বসতবাড়ি ও মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আমডাঙা খালের জরুরি সংস্কার,খরনিয়া সেতুর পাশের আড়বাঁধসহ অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা অপসারণ,বিলে বিলে কার্যকর টিআরএম বাস্তবায়ন এবং নদী-খাল-বিলের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন,পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত ব্যবস্থাপনা, প্রকল্পনির্ভর কার্যক্রম ও সংশ্লিষ্টদের গাফিলতির কারণে ভবদহের জলাবদ্ধতা দীর্ঘদিন ধরে স্থায়ী রূপ নিয়েছে। এছাড়া স্থানীয় কিছু প্রভাবশালী মহলের তৎপরতার কারণেও সমস্যার স্থায়ী সমাধান বাধাগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন।

কর্মসূচি থেকে ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধানে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে ভবদহ এলাকার কৃষক-জনতার দুর্ভোগ গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

ভবদহ দ্রুত নিরসনের দাবিতে যশোর ডিসি অফিস চত্বরে অবস্থান কর্মসূচি পালন

আপডেট সময় : ০৯:০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬