ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর যশোরে এজলাস থেকে মামলার নথি চুরির অভিযোগে শিক্ষানবিশ আইনজীবী আটক কাঁচপুরে বস্তাবন্দী অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে এমপি মান্নানের নির্দেশে ৪নম্বর ওয়ার্ডে মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন যশোর বড় বাজারে ভারতীয় ইলিশে অভিযান আড়তকে ৫ হাজার টাকা জরিমানা মাধবপুরে মাদক সেবনের দায়ে এক ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনীতে ল্যাপটপ হাতে আফসানা, দক্ষতার সনদে নতুন স্বপ্ন নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ হাফিজা খাতুন বিদ্যালয়ে তৈয়ব-আফরোজাসহ ৭ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে অভিভাবকদের গুরুতর অভিযোগ —তদন্ত দাবি অভিভাবকদের

আবারও সভাপতি সালাউদ্দিন, নেপালকে আল্টিমেটাম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা সাফের সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন। শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আজ ভুটানের থিম্পুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সাফ সভাপতি নির্বাচিত হয়েছেন।

২০০৮ সালে বাফুফে সভাপতি হন সালাউদ্দিন। এরপরের বছরই সাফ সভাপতিও নির্বাচিত হন। ২০০৯ থেকে টানা তিনি এই পদে নির্বাচিত হয়ে যাচ্ছেন। সাফের গঠনতন্ত্রে সভাপতি দুই মেয়াদের বেশি নয়, ৭০ বছরের বেশি কেউ কমিটিতে থাকতে পারবে না এ রকম বিষয় গঠনতন্ত্রে ছিল। গত বছর গঠনতত্ত্ব সংশোধন করে এগুলো প্রত্যাহার করা হয়। তখনই নিশ্চিত ছিল সালাউদ্দিন আবার সভাপতি হচ্ছেন।

সাফে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে সদস্য দেশের সমর্থন ও প্রস্তাব লাগে। কাজী সালাউদ্দিন এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে এই সমর্থন নেননি। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বাফুফের বর্তমান কমিটি সালাউদ্দিনকে সমর্থন দেওয়ার মতো অবস্থায় ছিল না। তাই সালাউদ্দিন নেপাল ও ভুটান থেকে সমর্থন নিয়ে সভাপতি পদে দাঁড়িয়েছেন৷

সাফের নির্বাচনের মনোনয়ন জমা ও প্রত্যাহার মাস খানেক আগেই শেষ হয়েছে। সালাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হওয়া ছিল শুধু আনুষ্ঠানিকতা। আজ ভুটানের থিম্পুতে কংগ্রেসে সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বাফুফে সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ সাফের নির্বাহী সদস্য হয়েছেন।

আজ বিকেলে সাফের ড্র রয়েছে। নেপাল ফিফার নিষেধাজ্ঞায় থাকায় তারা ড্রতে নেই। আজকের কংগ্রেসে নেপালকে সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে টুর্নামেন্টে খেলতে পারবে অন্যথায় নয়। নেপালের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে স্বাগতিক বাংলাদেশের গ্রুপে পড়বে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর

আবারও সভাপতি সালাউদ্দিন, নেপালকে আল্টিমেটাম

আপডেট সময় : ০৪:৫৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬