ঢাকা ১২:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ গোপালগঞ্জে মিছিলের পর গ্রামে আতঙ্ক, গভীর রাতে অনেকে এলাকা ছাড়লেন দেশে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা প্রধানমন্ত্রী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু, এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক আজ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার সুপার স্ল্যাম জিতলেন আলকারাজ ক্যানসারে আক্রান্ত ছাত্রদল নেতা নাঈমের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া ও আওয়ামী লীগ নেতা মনির গ্রেপ্তার বিমানবন্দরে গ্রেফতার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ কমছে, সেপ্টেম্বর শেষে ৩ লাখ ১১ হাজার ৬৬ কোটি টাকা

ফতুল্লায় অর্ধকোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম ডাকাতি: র‍্যাব-১১ অভিযানে ৯ ডাকাত সদস্য গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৬৩ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রায় অর্ধকোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম লুটের ঘটনায় ডাকাত সর্দার লিটনসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১।
‎
‎সোমবার ২২ সেপ্টেম্বর রাত ১০টা থেকে মঙ্গলবার ভোর ২টা পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় ।
‎
‎র‍্যাব সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর রাতে ফতুল্লার ডিপিডিসি’র নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতরা শ্রমিকদের পোশাক পরে প্রবেশ করে। প্রথমে তারা ডিউটিরত নিরাপত্তাকর্মী আব্দুল কুদ্দুসকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর ১৫-২০ জন ডাকাত একযোগে প্রবেশ করে অন্যান্য নিরাপত্তাকর্মীদেরও জিম্মি করে মারধর করে। রাত ৮টা থেকে ভোর ১টা পর্যন্ত তারা কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল, বৈদ্যুতিক তামার তারসহ প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে। পরে তারা গার্ড ও শ্রমিকদের একটি কক্ষে বেঁধে রেখে লুণ্ঠিত মালামাল ট্রাকে করে নিয়ে যায়।
‎
‎ভুক্তভোগী মো. সেলিম মিয়া বাদী হয়ে ফতুল্লা থানায় ডাকাতির মামলা দায়ের করেন। পরে গ্রেফতারকৃত আসামিদের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়, যেখানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
‎
‎অভিযানে র‍্যাব-১১ ডাকাতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, দুটি খেলনা পিস্তল, দুটি ছুরি, একটি চাপাতি, ১২টি মোবাইল ফোন এবং লুণ্ঠিত বৈদ্যুতিক সরঞ্জামের একটি বড় অংশ উদ্ধার করেছে।
‎
‎গ্রেফতারকৃতরা হলো—
‎১. মো. লিটন (৩৭), বাগেরহাট
‎২. মো. আক্তার হোসেন (৪৪), ডেমরা, ঢাকা
‎৩. মো. রোমান (৩২), ডেমরা, ঢাকা
‎৪. মো. রফিকুল ইসলাম (২৮), যাত্রাবাড়ী, ঢাকা
‎৫. সাইদুল ইসলাম (৩১), ডেমরা, ঢাকা
‎৬. সাগর মুন্সি (৩৮), যাত্রাবাড়ী, ঢাকা
‎৭. মো. আরিফ (২৬), যাত্রাবাড়ী, ঢাকা
‎৮. মো. রিয়াজ (৩৮), ডেমরা, ঢাকা
‎৯. মো. শহিদুল (৪০), ভোলা
‎
‎র‍্যাব জানায়, গ্রেফতার আসামীদের মধ্যে লিটনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ৯টি মামলা, রোমানের বিরুদ্ধে ৪টি মাদক মামলা এবং সাগর মুন্সির বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।
‎
‎র‍্যাব-১১ কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
‎

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

ফতুল্লায় অর্ধকোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম ডাকাতি: র‍্যাব-১১ অভিযানে ৯ ডাকাত সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫