ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের চটপটির ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ আজ শনিবার যশোর সফরে আসছেন বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান

বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী সঙ্গীতশিল্পী আসিফ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়বেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বিসিবির পরিচালক পদেও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পরিচালক পদে নির্বাচিত হতে পারলে কেবল কুমিল্লা নয়, পুরো চট্টগ্রাম বিভাগের ক্রিকেট উন্নয়নের জন্য কাজ করতে চান তিনি।

আসিফ বলেন, “কুমিল্লার পাশাপাশি নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ পুরো চট্টগ্রাম বিভাগেই ক্রিকেট প্রতিভার ঘাটতি নেই। প্রতিটি জেলায়ই নতুন ক্রিকেটার গড়ে ওঠার সুযোগ আছে। আমি বিশ্বাস করি, প্রতিটি জেলায় আলাদা উদ্যোগ নিলে ক্রিকেটকে আরও শক্তিশালী করা সম্ভব।”

তবে শুরুতে বিসিবির কাউন্সিলর হওয়ার কোনো ইচ্ছাই ছিল না তার। ব্যক্তিগতভাবে নির্বাচনী রাজনীতির প্রতি তেমন আগ্রহ না থাকলেও কুমিল্লার সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং সংগঠকদের বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত তিনি রাজি হয়েছেন।

এ প্রসঙ্গে আসিফ বলেন, “ক্রিকেট আমার আবেগ, আমার ভালোবাসা। আমি নিজে খেলেছি, খেলাটার প্রতি এক ধরনের টান সবসময়ই কাজ করে। কিন্তু কাউন্সিলর হওয়া বা বিসিবির নির্বাচন করার ইচ্ছা কখনো ছিল না। কুমিল্লার সংগঠক আর খেলোয়াড়েরা আমাকে বিশেষভাবে অনুরোধ করেছেন যেন আমি দায়িত্বটা নেই। তাদের কথার প্রতিই সম্মান দেখিয়ে আমি এগিয়ে এসেছি।”

বর্তমানে যুক্তরাষ্ট্রে ব্যস্ত কনসার্ট সফরে আছেন আসিফ আকবর। সংগীতশিল্পী হিসেবে একের পর এক শোতে অংশ নিলেও ক্রিকেটের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত রয়েছে।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির নির্বাচন। এর আগে আজ থেকেই পরিচালক পদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। আগামীকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকছে। আসিফ আকবরও প্রক্রিয়াটি সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২

বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী সঙ্গীতশিল্পী আসিফ

আপডেট সময় : ০৭:০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫