ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন চট্টগ্রামের ৮ উপজেলায় হফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর সাংগঠনিক কার্যক্রম জোরদার পটিয়ায় ওয়াকফ সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা কুমিল্লায় রাতে ১৭ বস্তা ফেনসিডিল, দুপুরে মিলল ৯০ বস্তা নষ্ট ও ক্রাশ করা মাদকের খালি বোতল যশোর শার্শায় পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক প্রেসক্লাব যশোরে শহীদ সাংবাদিক শামছুর রহমান হলরুমের উদ্বোধন মতলব উত্তর সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বদলী !

স্মিটের নৈপুণ্যে টানা চতুর্থবার বিশ্বকাপে নামিবিয়া

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে থেকে বিশ্বকাপের মূল আসরে জায়গা পাওয়া প্রথম দল নামিবিয়া। সেমি-ফাইনাল ম্যাচে তানজানিয়াকে হারিয়ে ফাইনালের টিকেটের পাশাপাশি বিশ্বকাপও নিশ্চিত করে ফেলে জেরহার্ড এরাসমাসের দল।

এর আগে নামিবিয়া অংশ নিয়েছিল ২০২১ (সুপার ১২), ২০২২ ও ২০২৪ (গ্রুপ পর্ব) আসরে। এবারের সাফল্যে তারা টানা চতুর্থবারের মতো বিশ্বমঞ্চে খেলবে।

তানজানিয়ার অধিনায়ক কাসিম নাসোরো টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট হাতে শুরুটা ভালো না হলেও নামিবিয়া শেষ পর্যন্ত তোলে ৬ উইকেটে ১৭৪ রান। ইনিংস গুছিয়ে তোলেন অধিনায়ক গারহার্ড এরাসমাস ও অলরাউন্ডার জেজে স্মিট। পাওয়ারপ্লের মধ্যেই ৪ উইকেট হারানোর পর এরাসমাস ৪১ বলে ৫৫ রান করেন ৬টি চার মেরে। অন্যদিকে স্মিট অপরাজিত থাকেন ৪৩ বলে ৬১ রানে, যেখানে ছিল ১টি চার ও ৪টি ছক্কা।

বল হাতেও দাপট দেখান জেজে স্মিট। ষষ্ঠ ওভারে টানা দুই বলে তুলে নেন আরুন যাদব ও ধ্রুমিত মেহতার উইকেট, পরে ফেরান মুকেশ সুথারকে। তার বোলিং ফিগার দাঁড়ায় ৩ ওভারে ১৬ রানে ৩ উইকেট। এছাড়া বেন শিকোঙ্গো নেন ২১ রানে ৩ উইকেট।

তানজানিয়ার ব্যাটাররা কিছুটা প্রতিরোধ গড়লেও তা ম্যাচের মোড় ঘোরাতে যথেষ্ট হয়নি। নির্ধারিত ২০ ওভারে তারা থামে ১১১ রানে, ফলে হেরে যায় ৬৩ রানে।

এর ফলে নামিবিয়ার সঙ্গে টি–টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকারও, যারা সরাসরি কোয়ালিফাই করেছে। আফ্রিকা অঞ্চল থেকে তৃতীয় দল হিসেবে যাবে জিম্বাবুয়ে ও কেনিয়ার মধ্যে সেমিফাইনালের বিজয়ী দল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

স্মিটের নৈপুণ্যে টানা চতুর্থবার বিশ্বকাপে নামিবিয়া

আপডেট সময় : ০৭:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫