ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের বিশাল মোটরসাইকেল মহড়া সিদ্ধিরগঞ্জে সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা কালাপাহাড়িয়ায় চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম মোস্তফা সিরাজী বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন

রূপগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পুকুর থেকে প্রায় ৭৫ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২ অক্টোবর সকাল প্রায় ৯টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা রহিমারটেক গোপ্টা এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয়দের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধকে উপজেলার বটেরচারা এলাকায় ঘুরে বেড়াতে দেখা যেত। তিনি কারো সঙ্গে তেমন মিশতেন না এবং তার নাম-পরিচয়ও কেউ জানত না। ধারণা করা হচ্ছে, তিনি হয়তো আশ্রয়হীন অবস্থায় এলাকাজুড়ে ঘোরাফেরা করতেন। সকালে এলাকাবাসী পুকুরে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ভুলতা ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, লাশ উদ্ধারের পর আশপাশের লোকজন ভিড় করে ঘটনাস্থল দেখতে আসেন। তবে বৃদ্ধের পরিবার বা আত্মীয়-স্বজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। ফলে মরদেহের পরিচয় শনাক্ত করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

‎এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

রূপগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৯:২৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫