ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপে বক্তারা, মানবিক বিশ্ব গড়ে তুলার আহবান বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী:ডিসি জাহিদ সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান যশোর কেশবপুর উপজেলায়  খাদ্য সংকটে কালোমুখ হনু নিজ অর্থায়নে ৩০০ মিটার সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে দুই গ্রামের ১০ হাজার মানুষ টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবা, নগদ টাকা ও ইলেকট্রিক শক মেশিনসহ আটক ২ ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে এলো টিয়ার গ্যাস সেলের বড় চালান, গন্তব্য যশোর ক্যান্টনমেন্ট বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

সাবেক মন্ত্রী মোকতাদিরের বিরুদ্ধে দুর্নীতি মামলা, স্ত্রীকে সম্পদের নোটিশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অপরাধে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রী ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনের বিরুদ্ধে সম্পদের নোটিশ দিয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩২৪ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। এছাড়া তিনি ও তার নামে খোলা ৬টি ব্যাংকের ৮টি হিসাবে মোট ২৪ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৬৫৩ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে আসে।

অন্যদিকে তার স্ত্রী সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫০ লাখ ২ হাজার ৬০১ টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় তার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপে বক্তারা, মানবিক বিশ্ব গড়ে তুলার আহবান

সাবেক মন্ত্রী মোকতাদিরের বিরুদ্ধে দুর্নীতি মামলা, স্ত্রীকে সম্পদের নোটিশ

আপডেট সময় : ১০:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫