ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার পেকুয়ার যুবককে লিবিয়া থেকে উদ্ধার, দুই বছর পর দেশে ফেরত পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার’স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বরুড়ার সন্তান শাহজাহান উপসহকারী পরিচালক পদে পদোন্নতি লাভ সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে আদালতে মামলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

রূপগগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:‎ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি দখল ও চাঁদা দাবি, হামলা-হুমকির ঘটনায় পাঁচ জনের  বিরুদ্ধে আদালতে মামলা  দায়ের করা হয়েছে । তারাব পৌরসভার কান্দাপাড়া এলাকার মতিউর রহমান ভুইয়ার ছেলে রোবেল ভুইয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ রূপগঞ্জ আমলী আদালতের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ৪৭৭/২০২৫ নং সি.আর মামলা দায়ের করেন। মামলার  আসামিরা হলেন,  মাহাবুব খান (৬৫), কে.এম সিয়াম খান (৩৫), আফজাল কবির, হাসান ইমাম বাবুল ওরফে হাজী বাবুল ও আরিফসহ অজ্ঞাত আরো ৪-৫ জন।

‎ অভিযোগ সূত্রে জানা যায়, বাদী রূপগঞ্জের মাসাব মৌজার আর.এস দাগ নং ৪৩৮ এর ১৯ শতাংশ জমি শংকর চন্দ্র বিশ্বাসের কাছ থেকে ২০২৩ সালের ২১ মে রেজিস্ট্রিকৃত বায়নাপত্র দলিলের মাধ্যমে ক্রয় করেন। জমিটি তিনি তার অংশীদার শাহ আলম ভুইয়া, খোকন ভুইয়া, বাদল চন্দ্র মণ্ডল ও মিঠুন চন্দ্র বিশ্বাসের সঙ্গে যৌথভাবে ক্রয় করেন। ক্রয়কৃত জমিতে সাইনবোর্ড স্থাপন করে তারা দখল ভোগ করছিলেন।

‎কিন্তু ১নং আসামি মাহাবুব খান ও তার ছেলে কে.এম সিয়াম খানসহ অন্যরা অবৈধভাবে উক্ত জমির দাবি তোলে এবং জমির সাইনবোর্ড তুলে ফেলার চেষ্টা চালায়। বাদীর অভিযোগ, গত ৪ জুলাই ২০২৫ তারিখে রাত ৯টার দিকে আসামিরা দা, ছুরি, চাকুসহ সশস্ত্র অবস্থায় জমিতে প্রবেশ করে দুটি সাইনবোর্ড তুলে নেয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। বাধা দিতে গেলে তারা বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়।

‎পরবর্তী সময়ে ৫ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫টার দিকে আসামি আফজাল কবির ও মাহাবুব খান বাদীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। বাদী জানায়, রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়ার পর তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোক্তার হোসেন বিষয়টি তদন্তের জন্য বাদী ও আসামীদের থানায় ডেকে পাঠান। কিন্তু থানার ভেতরেও আসামিরা পুলিশের উপস্থিতিতে বাদীর কাছে পুনরায় চাঁদা দাবি করে এবং জীবননাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়।

‎মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জে তদন্তাধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাসান সাধারণ সম্পাদক নাসিম

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর ) বিকেল ৫. ০০ সময় চাঁপাইনবাবগঞ্জের প্রান কেন্দ্র বড়ইন্দারা মোড় আজিজী টাওয়ার প্রেসক্লাবে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়।উক্ত অনুষ্ঠানের সভাপতি তো করেন সিনিয়র সাংবাদিক মোঃ শামসুল ইসলাম টুকু।স্বাগত বক্তব্য দেন তার মহানন্দা প্রেসক্লাবের সভাপতি হাসান আলী। প্রধান অতিথি হিসেবে ছিলেন আদিনা ফজলুর হক সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড, মোহাম্মদ মাজহারুল ইসলাম তরু,অতিথি হিসেবে ছিলেন সাবেক সহকারি অধ্যাপক ও সমাজসেবক মিয়া মোহাম্মদ আলি আফজাল আজিজী,নামক শংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির,চাঁপাইনবাবগঞ্জ জর্জ কোর্টের অ্যাডভোকেট ডক্টর তফিকুল ইসলাম,
চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের সংবাদের জেলা প্রতিনিধি মোঃ হাসান আলী (ডলার), সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক চিত্র দৈনিক, এশিয়া বানী ও মুসলিম টাইমসের জেলা প্রতিনিধি এনামুল হক নাসিম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আজকের দর্পণ, ডেইলি পোস্ট এর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সরকার, সহ- সভাপতি হলেন দৈনিক এ’ বাংলা জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম,
যুগ্ন- সাধারণ সম্পাদক হলেন দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি মুহাঃ মফিজুর রহমান আহমদ,
কোষাধ্যক্ষ হলেন দৈনিক প্রথম প্রহরের জেলা প্রতিনিধি লক্ষ্মণ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক হলেন দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি মোঃ দুরুল ইসলাম, প্রচার সম্পাদক হলেন দৈনিক এশিয়ান এইজ ও বাংলাদেশ কন্ঠের জেলা প্রতিনিধি ইস্তিহাক আহমেদ হিমেল। নির্বাহী সদস্য বৃন্দ হলেন – দৈনিক স্বাধীনদেশের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম আবির, দৈনিক দেশ প্রতিদিনের সামিউল বাশির সোহেল, দৈনিক রুপবানীর জেলা প্রতিনিধি মিজানুর রহমান ও দৈনিক লাখোকন্ঠের জেলা প্রতিনিধি রোকসানা ইয়াসমিন জিনাত।
আলোচনা সভায় বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবের গৌরব ঐতিহ্য ও সেতুবন্ধনের বিভিন্ন স্মৃতিচারণে মুগ্ধ হোন এবং গণমাধ্যমকর্মীদের ঐক্যর বন্ধন অটুট থাকুক সেই প্রত্যাশা করেন। চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবে আগামী দিনগুলো সততা ও নিষ্ঠার পথ চলার অভিনন্দন বা শুভকামনা রইল। এছাড়াও সঠিক ভাবে প্রেসক্লাব পরিচালনার সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রধান অতিথিসহ সকল সাংবাদিকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।সবশেষে দোয়া পরিচালনা করেন বায়তুন নূর জামে মসজিদের খতিব মোহাম্মদ মোস্তাকিম বিল্লাহ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার

রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে আদালতে মামলা

আপডেট সময় : ০৯:০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫