ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু যশোরে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের বিক্ষোভ যশোর মণিরামপুরে ইমামকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ

কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম, বরুড়া (কুমিল্লা): কুমিল্লার বরুড়া উপজেলার ছোটতুলাগাঁও মহিলা কলেজ অডিটোরিয়ামে আজ (২৫ জুলাই ২০২৬) ছোটতুলাগাঁও উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃস্কুল ইংলিশ ডিবেট (Inter-School English Debate Competition) অনুষ্ঠিত হয়েছে।

এবারের বিতর্কের বিষয় ছিল “The Government Alone Cannot Solve Social Problems.” বিষয়টির পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপন করে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ইংরেজি ভাষায় প্রাণবন্ত ও তথ্যসমৃদ্ধ বিতর্কে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের সাবলীল উপস্থাপনা, বিশ্লেষণধর্মী বক্তব্য এবং আত্মবিশ্বাসী যুক্তি উপস্থিত অতিথি, শিক্ষক ও দর্শকদের মুগ্ধ করে।

প্রতিযোগিতায় পক্ষ দল (Proposition Team) বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষক শামিমা আখতার, মাসুদ আলম এবং মামুনুর রশীদ। অনুষ্ঠানটির সমন্বয়ক ছিলেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জিয়াউল হক এবং মডারেটরের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, চেয়ারম্যান, স্ট্যান্ডার্ড গ্রুপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদা রহমান, ফারিয়া রহমান, সাবিহা সুলতানা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ছোটতুলাগাঁও মহিলা কলেজ, Selman Yalcin (তুর্কি নাগরিক ও যুক্তরাষ্ট্র প্রবাসী), Nilesh Jain (ভারতীয়, হংকং প্রবাসী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও ব্যবসায়ী) এবং Paritosh Kumar, Head of Accounts, Standard Group।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক, ছোটতুলাগাঁও উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতা শেষে পক্ষ ও বিপক্ষ—উভয় দলকেই বই উপহার দিয়ে সম্মাননা ও অনুপ্রেরণা প্রদান করা হয়। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিতর্ক শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি যুক্তিবাদী চিন্তা, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস এবং সামাজিক সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রাণবন্ত এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষা চর্চা, যৌক্তিক চিন্তাশক্তি এবং বিতর্ক সংস্কৃতির প্রতি নতুন আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬