ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন চট্টগ্রামের ৮ উপজেলায় হফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর সাংগঠনিক কার্যক্রম জোরদার পটিয়ায় ওয়াকফ সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা কুমিল্লায় রাতে ১৭ বস্তা ফেনসিডিল, দুপুরে মিলল ৯০ বস্তা নষ্ট ও ক্রাশ করা মাদকের খালি বোতল যশোর শার্শায় পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক প্রেসক্লাব যশোরে শহীদ সাংবাদিক শামছুর রহমান হলরুমের উদ্বোধন মতলব উত্তর সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বদলী !

ভারতের বিপক্ষে জয়কে জাকারিয়া পিন্টুকে উৎসর্গ করলেন শমিত সোম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: ফুটবলে ভারতের বিপক্ষে ২২ বছর পর জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়াম গতকাল সফরকারীদের ১-০ ব্যবধানে হারায় হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। এ ম্যাচে লাল-সবুজ জার্সিতে খেলেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম। গত বছরের ১৮ নভেম্বর তারিখেই মৃত্যুবরণ করেছেন জাকারিয়া পিন্টু।

মঙ্গলবার ( ১৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ১-০ ব্যবধানে জয়ের ইতিহাস গড়েন মধ্যমাঠের সেনানি শামিত শোম।

পিন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী মাথায় রেখেই ভারতের বিপক্ষে জয়টি তাকে উৎসর্গ করলেন শমিত। একইসঙ্গে বাংলাদেশ ফুটবলের জন্য গলা ফাটানো সব সমর্থকের জন্যও জয়টি উৎসর্গ করেছেন তরুণ এই মিডফিল্ডার।

রাতে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় এই কথা জানিয়েছেন শমিত। তার ফেইসবুক পোস্টের পুরোটা নিচে দেওয়া হলো-

‘ভারতের বিরুদ্ধে ১-০ গোলের জয়, সেটিও আমাদের নিজেদের ঘরের মাঠে।

আজকের রাতটা ছিল সত্যিই বিশেষ- এটাই আমাদের খেলার মূল প্রেরণা, আমাদের লড়াইয়ের কারণ। বাংলাদেশকে জেতানো। আমাদের মানুষকে গর্বিত করা।

২২ ঘণ্টার ভ্রমণ… প্রতিটি মাইল, প্রতিটি ক্লান্তির মুহূর্ত, সব কিছু ভুলে যাওয়া যায়, মাঠে পা রেখে যখন আমাদের দর্শকদের গর্জন শোনা যায়। সেই শক্তিই আমাদের এগিয়ে নিয়ে যায়।

আমি এই জয় উৎসর্গ করতে চাই জাকারিয়া পিন্টুকে- স্বাধীন বাংলা ফুটবল দলের কিংবদন্তি অধিনায়ককে, যিনি ঠিক আজকের দিনেই, গত বছর ১৮ নভেম্বর আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তার সাহস, নেতৃত্ব আর দেশের প্রতি ভালবাসা- এই জার্সি পরা আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করে।

এই জয় তার জন্য।

এই জয় আপনাদের সবার জন্য।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

ভারতের বিপক্ষে জয়কে জাকারিয়া পিন্টুকে উৎসর্গ করলেন শমিত সোম

আপডেট সময় : ১২:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫