ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন চট্টগ্রামের ৮ উপজেলায় হফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর সাংগঠনিক কার্যক্রম জোরদার পটিয়ায় ওয়াকফ সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা কুমিল্লায় রাতে ১৭ বস্তা ফেনসিডিল, দুপুরে মিলল ৯০ বস্তা নষ্ট ও ক্রাশ করা মাদকের খালি বোতল যশোর শার্শায় পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক প্রেসক্লাব যশোরে শহীদ সাংবাদিক শামছুর রহমান হলরুমের উদ্বোধন মতলব উত্তর সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বদলী !

শীতবস্ত্রহীন অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও ভাসমান মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিঞা।

শীতের তীব্রতা ও অসহায় মানুষের দুর্ভোগ বিবেচনায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখ গভীর রাতে সশরীরে উপস্থিত হয়ে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।চট্টগ্রাম মহানগরের দামপাড়া (গরীবউল্লাহ মাজার এলাকা), ষোলশহর রেলস্টেশন এলাকা, মুরাদপুর, চকবাজার ও চেরাগী পাহাড় মোড়, লালদিঘী এলাকা, জেল রোড (আমানত শাহ মাজার) এলাকায় দুস্থ, অসহায়, নিপীড়িত,ভাসমান মানুষের মাঝে মোট ৬০০টি কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসক নিজে ঘুরে ঘুরে অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও বসতবাড়িহীন ভাসমান মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।শুধু কম্বল বিতরণেই সীমাবদ্ধ না থেকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। শীতার্ত দুই শিশু ঝুমুর ও শাহীনকে রাতের খাবারের প্রয়োজন বিবেচনায় তিনি তাৎক্ষণিকভাবে অর্থ সহায়তা প্রদান করেন। একইসাথে টেকনাফের বাসিন্দা আব্দুল মজিদ, যিনি কন্যাকে নিয়ে দীর্ঘদিন ধরে রাস্তায় জীবনযাপন করছেন, তার ভবিষ্যৎ পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তাকে ফোন নাম্বার প্রদান করে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগের জন্য বলেন। শীতের এই দুঃসময়ে জেলা প্রশাসকের সরাসরি উপস্থিতি শীতার্ত মানুষের মাঝে স্বস্তি, আস্থা ও আশার বার্তা পৌঁছে দেয়। জেলা প্রশাসক জানান, সমাজের সবচেয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের নৈতিক দায়িত্ব এবং এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।তিনি বলেন সমাজের বিত্তবানদের অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও বসতবাড়িহীন ভাসমান মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

শীতবস্ত্রহীন অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও ভাসমান মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিঞা।

আপডেট সময় : ০২:৩২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬