ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের বিশাল মোটরসাইকেল মহড়া সিদ্ধিরগঞ্জে সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা কালাপাহাড়িয়ায় চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম মোস্তফা সিরাজী বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শ্রমিক শ্রেণী দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার।

শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব দাবি জানান।

জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, শ্রমিকদের সন্তানরা যেন লেখাপড়ার সুযোগ ও স্বাস্থ্যসেবা পায়, সেটি আপনি (প্রধানমন্ত্রী) দেখবেন। আপনি এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন এবং নিশ্চয়ই এই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। আরেকটি বিষয় হলো, আমাদের চা বাগানের শ্রমিকরা অমানবিক জীবনযাপন করেন। তাদের জীবনমানের উন্নয়নে আমাদের কাজ করা উচিত।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, শ্রমিকরা আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখভাগের যোদ্ধা ছিলেন। আমরা যখন ২০২২ সালের ১০ ডিসেম্বর একটি সমাবেশ করতে চেয়েছিলাম, তখনো আমাদের বাধা দেওয়া হয়েছিল। তখন ৭ ডিসেম্বর এই পল্টনে আমাদের আন্দোলনে প্রথম যিনি শহীদ হন, তিনি একজন ওয়ার্কশপ কর্মী ছিলেন। তাই আমরা সব সময় বলি যে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শ্রমিকরাই আমাদের সবচেয়ে বেশি শক্তি জুগিয়েছিল।

এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। সমাবেশ উপলক্ষে দুপুর ১টা থেকেই রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। পুরুষের পাশাপাশি এদিন শ্রমিক দলের এই আয়োজনে যোগ দিয়েছেন কর্মজীবী নারীরাও।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন এবং সমাবেশের সার্বিক নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব, বিজিবি, ডিবি সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করার পাশাপাশি জরুরি অগ্নিনির্বাপক ব্যবস্থাও রাখা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৯:১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬