ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিরলে নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’ টেকনাফের শাহপরীর দ্বীপমুখী সড়ক: প্রকৃতির অপরূপ আয়োজন কিশোর গ্যাং ও মাদক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামি বক্তা আব্দুল হাই উত্তরা এলাকায় নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নেতা মিরাজ গ্রেফতার হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের নৌবাহিনীর দিনাজপুরে সীমান্তে মাদক কারবারি আটক সোনার দাম কমলো ১০ হাজার টাকা, নতুন দাম কার্যকর আজ থেকে হামজাকে নিয়ে চিন্তিত নন পাকিস্তান গোলরক্ষক ইউসুফ বাট পুরান ঢাকায় পৈতৃক বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার নাহিদ রানা: দীর্ঘদিন পর ভালো অনুভব করছেন বাংলাদেশের পেসার

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান: বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৫৮২ বার পড়া হয়েছে

শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম হেরোইন, ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮,৬৫,০০০/- (আঠারো লাখ পঁয়ষট্টি হাজার) টাকা উদ্ধার করা হয়।
‎
‎বুধবার ২৫ মার্চ ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহাম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস আভিযানিক দল থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
‎
‎অভিযান চলাকালে ১ জন আসামীকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন— ছাইদুর ইসলাম (২৬), পিতা: মুসা আলী, মাতা: শাহিনা আক্তার, সাং- ডাকভাঙ্গা দক্ষিণ কচ্ছপিয়া (গর্জনিয়া বাজার), থানাঃ রামু, জেলাঃ কক্সবাজার।
‎
‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক, পিপিএম জানান, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
‎
‎তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‎

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিরলে নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান: বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৮:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬