ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক অভিযোগ ভিত্তিহীন দাবি করে রাসেল মির্জার প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে হৃদরোগে এএসআই আলমগীরের মৃত্যু, শোকের ছায়া কক্সবাজারে হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ ২১ মামলার আসামি ‘কলিম ডাকাত’ গ্রেফতার নরসিংদীর পুটিয়া ইউনিয়ন বাঁশির উন্নয়ন আমার কর্ম সচিব আলতাফ হোসেন রংপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী কাঁচপুর হাইওয়ে পুলিশের চেকপোস্টে মাদকসহ কাভার্ড ভ্যান জব্দ, চালক পলাতক শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা ও বিদেশি সিগারেট উদ্ধার, মামলা দায়ের

অভিযোগ ভিত্তিহীন দাবি করে রাসেল মির্জার প্রতিবাদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: টেকনাফ সদর ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয়দানকারী রাসেল মির্জা তার বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

রাসেল মির্জা বলেন, একটি স্বার্থান্বেষী মহল তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। তিনি কখনো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং আইনবিরোধী কার্যক্রমকে সমর্থনও করেন না বলে জানান।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

রাসেল মির্জা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। সত্য উদঘাটিত হলে জনগণ সবকিছু জানতে পারবে।

একই সঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদের কাছে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত

অভিযোগ ভিত্তিহীন দাবি করে রাসেল মির্জার প্রতিবাদ

আপডেট সময় : ০২:০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬