ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক অভিযোগ ভিত্তিহীন দাবি করে রাসেল মির্জার প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে হৃদরোগে এএসআই আলমগীরের মৃত্যু, শোকের ছায়া কক্সবাজারে হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ ২১ মামলার আসামি ‘কলিম ডাকাত’ গ্রেফতার নরসিংদীর পুটিয়া ইউনিয়ন বাঁশির উন্নয়ন আমার কর্ম সচিব আলতাফ হোসেন রংপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী কাঁচপুর হাইওয়ে পুলিশের চেকপোস্টে মাদকসহ কাভার্ড ভ্যান জব্দ, চালক পলাতক শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা ও বিদেশি সিগারেট উদ্ধার, মামলা দায়ের

বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানা এলাকায় ইউনুস আলী নামে এক নিরাপত্তাকর্মীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্ত্রী তাসলিমা খাতুনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে যশোর শহরের ২৫০ শয্যা হাসপাতাল এলাকা থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে আটক করে। ওই দিন বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানার এসআই মিলন মোল্লা। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ইউনুস আলী বেনাপোল স্থলবন্দরের একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বেনাপোলের গাতিপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী তাসলিমা খাতুন ও মায়ের সঙ্গে বসবাস করতেন। গত ২২ এপ্রিল ২০২৬ তারিখ দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন ২৩ এপ্রিল সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লাশ উদ্ধারের খবর দেখে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। পরে তারা বেনাপোল পোর্ট থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। প্রাথমিকভাবে নিহতের গলায় দাগ ও শ্বাসরোধের আলামত দেখে হত্যার সন্দেহ করা হয়। ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে স্ত্রী তাসলিমা খাতুনের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। পরে তাকে আটক করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত

বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

আপডেট সময় : ০২:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬