ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক অভিযোগ ভিত্তিহীন দাবি করে রাসেল মির্জার প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে হৃদরোগে এএসআই আলমগীরের মৃত্যু, শোকের ছায়া কক্সবাজারে হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ ২১ মামলার আসামি ‘কলিম ডাকাত’ গ্রেফতার নরসিংদীর পুটিয়া ইউনিয়ন বাঁশির উন্নয়ন আমার কর্ম সচিব আলতাফ হোসেন রংপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী কাঁচপুর হাইওয়ে পুলিশের চেকপোস্টে মাদকসহ কাভার্ড ভ্যান জব্দ, চালক পলাতক শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা ও বিদেশি সিগারেট উদ্ধার, মামলা দায়ের

গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বিশ্বজিৎ চন্দ্র সরকার,গোপালগঞ্জ: গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন (২০২৬–২০২৯) উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) গোপালগঞ্জ বাস টার্মিনাল এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর আলী। সভায় সভাপতিত্ব করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, সাবেক কমিটির সভাপতি মোহাম্মদ জাসু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কাজী শরিফুল আলম রনি, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শ্রমিকরা।

সভায় বক্তারা তাদের বক্তব্যে বিগত সময়ের ইউনিয়নের আয়-ব্যয় ও বিভিন্ন কার্যক্রমের স্বচ্ছ হিসাব উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। তারা গোপালগঞ্জে একটি অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণের দাবি জানান এবং আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের আহ্বান জানান।

এছাড়া সভায় সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহত দুইজন শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা প্রদান করা হয়। তবে সাবেক শ্রমিক ইউনিয়নের নেতারা উল্লেখ করেন, সংশ্লিষ্ট শ্রমিকদের কার্ড অনুযায়ী প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল।

সভায় সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আসন্ন নির্বাচনের জন্য ১০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির তালিকা প্রধান অতিথি সংসদ সদস্যের কাছে হস্তান্তর করেন।সাবেক সভাপতি মোহাম্মদ জাসু মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক কাজী শরিফুল আলম রনি বর্তমান কমিটির কাছে ইউনিয়নের আর্থিক হিসাব স্পষ্টভাবে উপস্থাপনের দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর আলী শ্রমিকদের প্রতি সম্মান জানিয়ে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, শ্রমিকদের প্রত্যাশা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে। এছাড়া তিনি গোপালগঞ্জে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণ, শ্রমিকদের চিকিৎসা, নিরাপত্তা ও সার্বিক কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সভা শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬