ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক উৎসবমুখর পরিবেশে: পটিয়ায় সিএনজি সমবায় সমিতির লাইনমেন নির্বাচন সম্পন্ন কক্সবাজারে যুবদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ জন ধানকাটা শ্রমিক আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেরিন ড্রাইভে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল চালক নিহত আশঙ্কাজনক আরও ২

বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক আফরোজা পারভীনের সাথে উপজেলার সকল সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল (মঙ্গলবার) বিকালে বালিয়াকান্দি উপজেলার অডিটোরিয়াম হল রুমে
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা প্রশাসক আফরোজা পারভীন । সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোস্তাফিজুর রহমান । অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় নবাগত জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবগত হয়ে সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় পর্বে উপস্থিত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন সমস্যা ও উন্নয়ন বিষয়ক প্রস্তাব তুলে ধরেন। জেলা প্রশাসক সেগুলো গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দেন।

অনুষ্ঠানটি পারস্পরিক পরিচিতি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬