ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন চট্টগ্রামের ৮ উপজেলায় হফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর সাংগঠনিক কার্যক্রম জোরদার পটিয়ায় ওয়াকফ সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা কুমিল্লায় রাতে ১৭ বস্তা ফেনসিডিল, দুপুরে মিলল ৯০ বস্তা নষ্ট ও ক্রাশ করা মাদকের খালি বোতল যশোর শার্শায় পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক প্রেসক্লাব যশোরে শহীদ সাংবাদিক শামছুর রহমান হলরুমের উদ্বোধন মতলব উত্তর সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বদলী !

এভারেস্টে ইতিহাস গড়লেন দুই কিংবদন্তি পর্বতারোহী

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের কিংবদন্তি পর্বতারোহী কামি রিতা শেরপা আবারও ইতিহাস গড়েছেন। “এভারেস্ট ম্যান” নামে পরিচিত এই আরোহী রোববার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ৩২তমবারের মতো আরোহণ করে নিজের আগের রেকর্ড ভেঙেছেন। অন্যদিকে লাখপা শেরপা ১১তমবার এভারেস্টের চূড়ায় উঠে নারীদের মধ্যে নিজের গড়া রেকর্ড ভেঙেছেন।

কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নেপালের পর্যটন বিভাগের মুখপাত্র হিমাল গৌতম এএফপিকে বলেন, ‘এটি নেপালের পর্বতারোহণ ইতিহাসে আরেকটি মাইলফলক।’

৫৬ বছর বয়সী কামি রিতা শেরপা প্রথম ১৯৯৪ সালে বাণিজ্যিক অভিযানের সদস্য হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন।

এরপর থেকে তিনি প্রায় প্রতি বছরই অভিযাত্রীদের গাইড হিসেবে এভারেস্টে আরোহণ করেছেন।

৫২ বছর বয়সী লাখপা শেরপা ‘মাউন্টেন কুইন’ নামে পরিচিত। তিনি প্রথম ২০০০ সালে এভারেস্টের চূড়ায় ওঠেন।

তিনি ছিলেন বিশ্বের সর্বোচ্চ পর্বত সফলভাবে জয় ও সেখান থেকে নেমে আসা প্রথম নেপালি নারী।

হিমাল গৌতম বলেন, ‘তাদের এই রেকর্ড অন্য পর্বতারোহীদের মধ্যেও নতুন উদ্দীপনা তৈরি করবে।’

তিনি আরও বলেন, ‘এভারেস্টে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে রেকর্ড গড়া পর্বতারোহণকে আরও নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুশৃঙ্খল করতে সহায়তা করবে।’

২০২৪ সালে এভারেস্টে আরেকবার আরোহণের পর কামি রিতা শেরপা জানিয়েছিলেন, তিনি ‘শুধু কাজ করছেন’ এবং রেকর্ড গড়ার কোনো পরিকল্পনা তার নেই।

১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে শেরপার প্রথম এভারেস্ট জয়ের পর থেকেই পর্বতারোহণ একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে।

চলতি মৌসুমে এভারেস্ট আরোহণের জন্য রেকর্ড ৪৯২টি অনুমতি দিয়েছে নেপাল।

পর্বতারোহী ও সহায়ক কর্মীদের জন্য এভারেস্টের পাদদেশে গড়ে উঠেছে তাঁবুর বিশাল নগরী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

এভারেস্টে ইতিহাস গড়লেন দুই কিংবদন্তি পর্বতারোহী

আপডেট সময় : ১০:৪৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬