ঢাকা ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা প্রদানে আগ্রহী সিঙ্গাপুর বৈশ্বিক বিনিয়োগ গন্তব্যে পরিণত হচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোরে সাবেক সেনা সদস্যর তিন বছরের কারাদণ্ড আইনজীবীর বাড়িতে হামলা, ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক শামীমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে অপহৃত ব্যক্তি মুক্তিপণ দিয়ে ৩ দিন পর মুক্ত কক্সবাজারে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ নারী আটক বেনাপোল বন্দরের সংকট নিরসনে কাস্টমস কমিশনারের সঙ্গে জামায়াত নেতার বৈঠক নরসিংদীর শিবপুরের নিখোঁজ শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২ রামগড়ে শ্যামলী পরিবহনের ধাক্কায় নিহত ১, পরে উদ্ধার চালকের মরদেহ

সেবার মান উন্নয়নে সার্ভিস স্ট্যান্ডার্ড যথাযথ অনুসরণের নির্দেশ বাংলাদেশ ব্যাংক গভর্নরের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান ব্যাংকের বিভিন্ন বিভাগ ও শাখা অফিসে সেবার মান আরো গতিশীল ও কার্যকর করতে নির্ধারিত সার্ভিস স্ট্যান্ডার্ড যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন।

রোববার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের প্রতিটি বিভাগ ও শাখা অফিসের কার্যসম্পাদনের জন্য নির্ধারিত সার্ভিস স্ট্যান্ডার্ড রয়েছে। এসব সময়সীমা অনুসরণ করেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এ প্রক্রিয়াকে আরও কার্যকর ও গতিশীল করতে গভর্নরের সভাপতিত্বে নিয়মিত মাসিক পর্যালোচনা সভা আয়োজন করা হবে।

সভায় উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, মোট ৯০টি বিভাগ ও শাখা অফিসের মধ্যে ৪১টি বিভাগ বা শাখা অফিস সার্ভিস স্ট্যান্ডার্ড অনুযায়ী শতভাগ কেইস নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করেছে।

এছাড়া ৩২টি বিভাগ ও শাখা অফিস ৯০ শতাংশ কেইস, ১১টি বিভাগ ও শাখা অফিস ৮০ থেকে ৮৯ শতাংশ কেইস এবং বাকি ৬টি বিভাগ ও শাখা অফিস ৬৭ থেকে ৭৯ শতাংশ কেইস নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করেছে।

সভায় গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের সঙ্গে জনগণের স্বার্থ সরাসরি সংশ্লিষ্ট। তাই সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সার্ভিস স্ট্যান্ডার্ড যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে যেসব বিভাগ বা শাখা অফিস নির্ধারিত সময়ের মধ্যে সব কেইস নিষ্পত্তি করতে পারেনি, সেসব ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকলে তা দূর করতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু

সেবার মান উন্নয়নে সার্ভিস স্ট্যান্ডার্ড যথাযথ অনুসরণের নির্দেশ বাংলাদেশ ব্যাংক গভর্নরের

আপডেট সময় : ০৪:২৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬