ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামিসার রক্তে লেখা প্রশ্ন? (১) কুতুপালং ক্যাম্পে র‌্যাবের অভিযান: ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনকে ফায়ার সেফটি সরঞ্জাম দিল সদর উপজেলা প্রশাসন রূপগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মো. রায়হান কবির টেকনাফে হোয়াইক্যং চেকপোস্টে ১৬ হাজার ইয়াবা জব্দ, আটক ১ আইবিপি মাঠে রাতভর জুয়া-মাদকের আসর, আতঙ্কে স্থানীয়রা অস্ট্রেলিয়ার আদালতে ইলন মাস্কের এক্সকে জরিমানা বহাল গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন হবে না : ড. মঈন খান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ যশোর ঝিকরগাছায় বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন হবে না : ড. মঈন খান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘গ্রামের উন্নয়ন না করে শুধু শহরের উন্নয়ন করলে বাংলাদেশে উন্নয়ন সম্ভব নয়।’

তিনি বলেন, ‘বিএনপি শুধু ধনি মানুষের জন্য রাজনীতি করে না, গ্রামীণ মানুষের জন্যও করে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সত্য উপলদ্ধি করেছেন, আর সেই সত্য উপলব্ধি করেই তিনি তৃণমূলের রাজনীতি প্রচলন করেছেন।’

আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে পাকা সড়ক উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।

এসময় মঈন খান বলেন, বিএনপি শুধু ধনী মানুষের জন্য রাজনীতি করে না, গ্রামীণ মানুষের জন্যও করে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সত্য উপলব্ধি করেছেন, আর সেই সত্য উপলব্ধি করেই তিনি তৃণমূলের রাজনীতি প্রচলন করেছেন।

তিনি বলেন, আজ থেকে ২০/২৫ বছর আগে তারেক রহমান বাংলাদেশের গণমানুষের সঙ্গে গ্রামে গ্রামে গিয়ে মানুষের সমস্যার কথা শুনেছেন। তাদের দুঃখ দুর্দশার খবর নিয়েছেন। সেই দুঃখ দুর্দশা দূর করতে তিনি গ্রামীণ উন্নয়নে জোর দিয়েছেন।

পরে মঈন খান গজারিয়া ইউনিয়ন পরিষদে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফএর চাল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাসরুর খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন ও ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রামিসার রক্তে লেখা প্রশ্ন? (১)

গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন হবে না : ড. মঈন খান

আপডেট সময় : ০৫:৪৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬