ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০ জন পুলিশ সদস্যকে এপ্রিল মাসে সেরা ক্রেস্ট দিলেন যশোর পুলিশ সুপার আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জের খতিয়ান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদ ২২ মে শুরু হচ্ছে যশোরে তিন দিনব্যাপি বইমেলা বরুড়ায় ডিবি পুলিশ সেজে গরু ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্র ও ডিবির পোশাকসহ গ্রেফতার ৮ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী আগামী তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির ঘোষণা প্রাণিসম্পদ মন্ত্রীর যাত্রী নিরাপত্তায় নৌপরিবহন মন্ত্রণালয়ের দিকনির্দেশনা নারায়ণগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন: সঠিক পরিমাপ নিশ্চিতকরণের প্রত্যয় উখিয়ায় ট্রাকচাপায় নারী নিহত, চালক নিখোঁজের অভিযোগে চাঞ্চল্য

বরুড়ায় ডিবি পুলিশ সেজে গরু ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্র ও ডিবির পোশাকসহ গ্রেফতার ৮

মোঃ আমিনুল ইসলাম: কুমিল্লার বরুড়ায় ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশের ছদ্মবেশ ধারণ করে স্থানীয় ডাকাতদের সহায়তায় গরু ডাকাতির প্রস্তুতিকালে আটজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডিবি লেখা জ্যাকেট, হ্যান্ডকাফ এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গত সোমবার (১৯ মে, ২০২৬) রাত ১০:৫০ মিনিটে বরুড়া থানাধীন খোশবাস (দক্ষিণ) ইউনিয়নের বড় হরিপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস-এর তত্ত্বাবধান ও নির্দেশনায় বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব কাজী নাজমুল হক-এর নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। মুণ্ডুজী টু হরিপুরগামী পাকা রাস্তার পশ্চিম পাশে বীর মুক্তিযোদ্ধা আঃ কাদের চেয়ারম্যানের পারিবারিক কবরস্থানের পাকা সীমানা প্রাচীরের ভেতর ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত সমবেত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে।

আসামীরা হলেন: মো: খলিলুর রহমান (৪৯), পিতা- আবুল হাসেম মৃধা (দশমিনা, পটুয়াখালী)। মো: সুমন মোল্লা (৪১), পিতা- মো: মোজাফফর হোসেন (আগৈলঝাড়া, বরিশাল)। মো: হারুন মল্লিক (৪৬), পিতা- মৃত চান্দু মল্লিক (বাউফল, পটুয়াখালী)।মো: মাহতাব হোসেন মৃধা (৩৮), পিতা- মো: দেলোয়ার হোসেন মৃধা (আমতলী, বরগুনা)।আবুল কাশেম প্র: কাসেম (৪৪), পিতা- মৃত মুসলিম (তজুমুদ্দিন, ভোলা)। মো: সোহাগ রানা (৪৫) , পিতা- মো: আঃ সালাম সরদার (দশমিনা, পটুয়াখালী)। মো: মোশারফ মেলকার (৪৬), পিতা- মো: মেছের আলী মেলকার (দশমিনা, পটুয়াখালী)। মো: নুরুল হক (৪৪), পিতা- ইউনুছ প্যাদা (রাঙ্গাবালী, পটুয়াখালী)।

গ্রেফতারের সময় আসামিদের হেফাজত থেকে অপরাধে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়: ০২টি ‘DB’ লেখা কুর্তি (জ্যাকেট), ০১টি হ্যান্ডকাফ এবং হ্যান্ডকাফের দুইটি চাবি, ০১টি নীল রঙের লেজার লাইট, ০১টি স্টিলের তৈরি ম্যাজিক স্টিক, ০১টি কাঠের বাটযুক্ত হাতুড়ি, ০১টি সিলভার রঙের এসএস পাইপ দ্বারা তৈরি চাইনিজ কুড়াল সদৃশ দেশীয় ধারালো অস্ত্র, ০২টি কাঠের বাটযুক্ত ধারালো লম্বা ছুরি, ০১টি স্টিলের কাটার।

থানা সুত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পলাতক ও অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের সহায়তায় সংঘবদ্ধভাবে আইনশৃঙ্খলা বাহিনী (ডিবি পুলিশ) পরিচয় দিয়ে পিকআপ ও মাইক্রোবাস যোগে দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে গরু ডাকাতিসহ বিভিন্ন ধরণের ডাকাতি করে আসছিল।

এ ঘটনায় বরুড়া থানায় একটি ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২০ জন পুলিশ সদস্যকে এপ্রিল মাসে সেরা ক্রেস্ট দিলেন যশোর পুলিশ সুপার

বরুড়ায় ডিবি পুলিশ সেজে গরু ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্র ও ডিবির পোশাকসহ গ্রেফতার ৮

আপডেট সময় : ০৭:৪৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬