এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকায় ২টি ইটভাটা থেকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।জরিমানা প্রাপ্ত দুইটি ইটভাটা হলো বক্তাবলী এলাকার পূর্ব গোপালনগরের ‘সান ব্রিকস ম্যানুফেকচারার’কে ১ লাখ ৩০ হাজার টাকা ও একই এলাকার ‘মেসার্স এ এস বি ব্রিকস ম্যানুফেকচারার’কে ১ লাখ ২০ হাজার টাকা। সেই সাথে এই দুইটি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে এসব ইটভাটা পরিচালিত হচ্ছিল। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এসব ইটভাটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। লাইসেন্সবিহীন ও অবৈধ ইটভাটা বন্ধে নিয়মিত অভিযান চলবে। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।অভিযানে সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম। সেই সাথে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা কিংবা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ বক্তাবলীতে ২ ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১১:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- ৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















