ঢাকা ১১:২০ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ সদরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন: ১৮০ দিনে ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্য যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ বরুড়ায় পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে : শিক্ষামন্ত্রী চিফ হুইপের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২৭ কেজি গাঁজাসহ আটক ৩ রামগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাউল বিতরণ মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান বেনাপোলে ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ও সমাবেশ র‌্যাব-১৫ এর অভিযানে কক্সবাজারের আলোচিত জোড়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

র‌্যাব-১৫ এর অভিযানে কক্সবাজারের আলোচিত জোড়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর আসিফ-হৃদয় জোড়া হত্যা মামলার ১ নম্বর এজাহারভুক্ত প্রধান আসামি জিয়াউর রহমান জিয়া (৩৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। সোমবার (৮ জুন) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে জেলার রামু উপজেলার উখিয়ার ঘোনা (গনিয়াকাটা) এলাকার একটি পাহাড়ি স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৫ সূত্র জানায়, গত ২ জুন রাত আনুমানিক ১১টার দিকে কক্সবাজার পৌরসভার পাহাড়তলী ইসলামপুর এলাকায় আসিফ ও হৃদয় নামে দুই যুবককে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে হত্যাকাণ্ডে জড়িতরা আত্মগোপনে চলে যায়।

পরে নিহত আসিফের বাবা মো. ইসমাইল বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।

ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব-১৫। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, মামলার প্রধান আসামি জিয়া রামুর দুর্গম পাহাড়ি এলাকায় আত্মগোপনে রয়েছে। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জিয়াউর রহমান জিয়া কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলী ইসলামপুর এলাকার মৃত নজির আহমেদের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়া আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পাহাড়ি এলাকায় আত্মগোপনের কথা স্বীকার করেছে। তার অপরাধমূলক রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, তিনি একজন পেশাদার অপরাধী। জোড়া হত্যা মামলার পাশাপাশি তার বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা, একটি মাদক মামলা এবং বিভিন্ন অভিযোগে মোট আটটি মামলা রয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ সদরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন: ১৮০ দিনে ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্য

র‌্যাব-১৫ এর অভিযানে কক্সবাজারের আলোচিত জোড়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২২:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬