ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত, নৃত্য ও নাট্যকলার উদ্যোগের তীব্র নিন্দা প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ যশোর জেনারেল হাসপাতালে আসা রোগী টার্গেট ৫০০ মিটারে ২২বেসরকারি হসপিটাল-ক্লিনিক! টেকনাফের শীলখালী চেকপোস্টে ৮ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে পথচারী ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করল আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর শুভেচ্ছা একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব– বেনাপোলে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী টেকনাফে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

তাহমিদ মৃধা লাবিবের হত্যাচেষ্টাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোঃ আমিনুল ইসলাম: কুমিল্লার বরুড়ায় ৭ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী তাহমিদ মৃধা লাবিবের উপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সোমবার (০৮ জুন) দুপুরে বরুড়া উপজেলা পরিষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কাদবা তালাগ্রাম তাজরী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে তাহমিদ মৃধা লাবিবের উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনির সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন। এ সময় ইউএনও তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দেন।

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, মেধাবী শিক্ষার্থী তাহমিদ মৃধা লাবিবের ওপর নৃশংস হামলার ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত, নৃত্য ও নাট্যকলার উদ্যোগের তীব্র নিন্দা

তাহমিদ মৃধা লাবিবের হত্যাচেষ্টাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৪:১৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬