ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুতুবদিয়ায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৬৩৭ জনকে চিকিৎসা ও ওষুধ বিতরণ পটিয়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত : সভাপতি নুর হোসেন,সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, কর্মসূচির স্থান পরিদর্শনে শাহজাহান চৌধুরী রামগড়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনকালে আটক ৯ মতলব উত্তরে মেঘনা নদীতে পাঙ্গাসের পোনা ধরার চাঁই জব্দ মতলব উত্তরে ধর্ষণকারী ও ধর্ষণের সহায়তাকারী বড় বোন গ্রেফতার নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত তাপদাহে হিটস্ট্রোক রোধে রেড ক্রিসেন্টের ৭ দিনব্যাপী কর্মসূচি শুরু কুমিল্লার  বরুড়া বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি, পনের লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি যশোর ঝিকরগাছায় মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশে হেফাজতে

শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে অব্যাহত অভিযান চলমান রয়েছে।তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে শীঘ্রই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।

বোধবার (১০ জুন ২০২৬ ইং) কুতুবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় বসতবাড়িতে হামলা, এক নারীকে শ্লীলতাহানি ও একই পরিবারের ৬ জনকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ সুপার ফতুল্লা মডেল থানা পুলিশকে সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।

কুতুবপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, পুরো জেলা জুড়ে আমাদের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা কুতুবপুরেও অতি শীঘ্রই অভিযান পরিচালনা করব।

তিনি আরও বলেন, সাংবাদিকদের মাধ্যমে আমি মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোর গ্যাং সদস্যদের জানিয়ে দিতে চাই—এখনো সময় আছে, এসব ছেড়ে ভালো পথে আসুন। না হলে আপনাদের পরিণতি অনেক খারাপ হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কুতুবপুরে অতি দ্রুতই অভিযান চালানো হবে। এখানে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মো. শামীম আহমেদ, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম ও ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৬৩৭ জনকে চিকিৎসা ও ওষুধ বিতরণ

শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি

আপডেট সময় : ০১:৫৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬