মোঃ আমিনুল ইসলাম: কুমিল্লার বরুড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গতকাল ১০ জুন রাতের আঁধারে পৌর সদর বাজার পরিদর্শন ও মনিটরিং করেছেন। তার এই উদ্যোগ সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
গত কয়েকদিন ধরে বাজারের অপরিচ্ছন্ন পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ এবং সম্প্রতি সংঘটিত চুরির ঘটনায় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে এক ধরনের শঙ্কা বিরাজ করছিল। এমন পরিস্থিতিতে প্রশাসকের সরেজমিন তদারকি বাজার ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নতুন আশার আলো জাগিয়েছে।
সাধারণ মানুষের প্রত্যাশা, নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ বজায় রাখা সম্ভব হবে। প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকলে বাজারে শৃঙ্খলা ও জনসেবার মান আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন স্থানীয়রা।
বরুড়া পৌর প্রশাসকের এমন জনকল্যাণমূলক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
প্রতিনিধির নাম 


















