ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন মধ্যরাতে এক ঘরে ঢুকে যশোরে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক মেরিন ড্রাইভে অভিযান: ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ উখিয়ায় বিজিবির দুই অভিযানে ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সার উদ্ধার, আটক ২ নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান বরুড়ায় ২৬০০ কৃষক পাবে বিনামূল্যে রোপা আমন সার-বীজ রাতের আঁধারে বাজার মনিটরিংয়ে বরুড়া পৌর প্রশাসক, ব্যবসায়ীদের মাঝে আশার সঞ্চার! চকরিয়ায় ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৫ ডাকাত গ্রেফতার

মেরিন ড্রাইভে অভিযান: ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ কেজি গাঁজা, একটি মাইক্রোবাস ও দুটি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (১১ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ জুন বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পূর্ব পাশে ড্রিম হলিডে রিসোর্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সন্দেহভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের অভিযোগে টেকনাফের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার বাসিন্দা মো. এনামুল হক (২৬) এবং নাইট্যংপাড়া এলাকার বাসিন্দা জিয়াউর রহমানকে (২৫) আটক করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ১০০ কেজি গাঁজা, একটি মাইক্রোবাস এবং দুটি মোবাইল ফোন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় উখিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের অবৈধ উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে সরকারের ‘শূন্য সহনশীলতা’ নীতির আওতায় অভিযান অব্যাহত রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

মেরিন ড্রাইভে অভিযান: ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২

আপডেট সময় : ০৪:৪৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬