ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্ব এলপিজি দিবস ২০২৬ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস সাত বাংলাদেশী জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ​নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী নানা প্রকল্পের উদ্বোধন ও সরকারি দপ্তর পরিদর্শন শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ জন আটক টেকনাফে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ মাদক কারবারি মনছুর গ্রেপ্তার বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা “যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যে শুরু হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ গোপালগঞ্জের গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক রাজবাড়ীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ৮

টেকনাফে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ মাদক কারবারি মনছুর গ্রেপ্তার

মোহাম্মদ রাসেল মির্জা , টেকনাফ: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

সোমবার (১৫ জুন) দুপুর ১টায় র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলো- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকার বাসিন্দা জহির আহমদের ছেলে মনছুর আলম (৪২)।

র‍্যাব জানায়, টেকনাফ সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক নির্মূলে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর সাড়ে ৫টায় টেকনাফ পৌর শহরের ঝর্ণা চত্বরে দায়িত্ব পালনকালে র‌্যাব সদস্যরা তথ্য পান যে, সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকায় এক ব্যক্তি তার দোতলা বাড়িতে অবৈধ অস্ত্র ও মাদক মজুত করে রেখেছে। সংবাদের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সকাল ৬টা ১৫ মিনিটে র‌্যাবের আভিযানিক দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চারদিক থেকে ঘেরাও করে তাকে আটক করা হয়।

অভিযানে তার হেফাজত থেকে একটি বিদেশি তৈরি পিস্তল, একটি খালি ম্যাগাজিন এবং দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজের হেফাজতে রাখার দায়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ও ১৯(ফ) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, একই সঙ্গে উদ্ধারকৃত আলামত ও আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকনাফে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ মাদক কারবারি মনছুর গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:২৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬