ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ওয়াশিং কারখানাকে জরিমানা নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়: কর্মসংস্থান ও প্রশিক্ষণে জোর সাংবাদিক সোনালীর পাশে থেকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে সেবার মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসকের কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের সেনসিটাইজেশন কর্মশালা রামুতে র‌্যাবের অভিযানে গোয়ালঘর থেকে বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার নারায়ণগঞ্জের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা রংপুরে শিশু নির্যাতনের প্রতিবাদ করায় নারীকে হত্যার উদ্দেশ্য হামলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগীয় ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন,নতুন কমিটি গঠন

ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ওয়াশিং কারখানাকে জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

জ্বালানি অপচয় ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে নারায়ণগঞ্জের ফতুল্লায় বড় ধরনের অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় ৪০০ টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে একটি ওয়াশিং কারখানার অবৈধ সংযোগ কেটে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলার জালকুঁড়ি ও রাব্বানীনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ।তিতাস গ্যাসের ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আতিকুল ইসলাম জানান, রাব্বানীনগর এলাকায় বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দেড় শতাধিক বাড়িতে স্থাপিত প্রায় ৪০০ টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রেগুলেটর ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।এরপর জালকুঁড়ি এলাকায় অবস্থিত ‘নারায়ণগঞ্জ ওয়াশিং প্ল্যান্ট’-এর অবৈধ গ্যাস সংযোগ দ্বিতীয়বারের মতো বিচ্ছিন্ন করা হয়। নিয়ম লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।অভিযানে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আসাদুজ্জামান আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ বলেন, “সরকারি সম্পদ রক্ষা ও নিরাপত্তার স্বার্থে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ অভিযান নিয়মিত চলবে। যারা বারবার একই অপরাধ করবে, তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”তিতাস গ্যাস ও জেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধ সংযোগের বিরুদ্ধে যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ওয়াশিং কারখানাকে জরিমানা

ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ওয়াশিং কারখানাকে জরিমানা

আপডেট সময় : ১০:৫৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬