ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ওয়াশিং কারখানাকে জরিমানা নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়: কর্মসংস্থান ও প্রশিক্ষণে জোর সাংবাদিক সোনালীর পাশে থেকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে সেবার মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসকের কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের সেনসিটাইজেশন কর্মশালা রামুতে র‌্যাবের অভিযানে গোয়ালঘর থেকে বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার নারায়ণগঞ্জের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা রংপুরে শিশু নির্যাতনের প্রতিবাদ করায় নারীকে হত্যার উদ্দেশ্য হামলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগীয় ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন,নতুন কমিটি গঠন

রামুতে র‌্যাবের অভিযানে গোয়ালঘর থেকে বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে গোয়ালঘরের ময়লার স্তূপের নিচে লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানাধীন কাওয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উখিয়াঘোনা এলাকায় এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে ১৫ জুন রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে একটি বসতবাড়ির সঙ্গে সংযুক্ত গোয়ালঘরের ফাঁকা স্থানে ময়লার স্তূপের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক এবং কাঠের হাতলযুক্ত একটি বড় ধারালো দা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বন্দুকটির দৈর্ঘ্য ৫৩ দশমিক ৫ ইঞ্চি এবং দাটির দৈর্ঘ্য ৩৪ ইঞ্চি।

র‌্যাব জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ওয়াশিং কারখানাকে জরিমানা

রামুতে র‌্যাবের অভিযানে গোয়ালঘর থেকে বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৭:৪০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬