ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ পৌরসভার ঝরণা চত্বর এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. আলী হোসেন ওরফে ‘শুগুলা’কে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল জানতে পারে যে, জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আলী হোসেন ওরফে শুগুলা টেকনাফ পৌরসভার ঝরণা চত্বর এলাকায় অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে র্যাবের একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শুগুলা টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকার মৃত নবী হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিনিধির নাম 


















