ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার মালিক হঠাও, বাগান বাঁচাও’ স্লোগানে উত্তাল চার চা বাগান, মজুরির দাবিতে কর্মবিরতি যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১ যশোর অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে

সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ’-এর নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর হোসেনের মমতাময়ী মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির (এনজেইউ) উদ্যোগে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করেছেন।

গত মঙ্গলবার (১৬ জুন ২০২৬) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তার মৃত্যুর সংবাদে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি সহ নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে।

বুধবার (১৭ জুন) মরহুমার মরদেহ কিশোরগঞ্জ জেলায় নেওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমার আত্মার মাগফিরাত কামনা সহ সকল জীবিত ও মৃত ব্যক্তিদের জন্য দোয়া এবং অসুস্থ ব্যক্তিদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বুধবার ১৭-০৬-২৬ইং বাদ এশা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুল হক হীরা, মো. আসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক এম আর হায়দার রানা, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. শাহ আলম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. মোজাম্মেল হোসেন লিটন। কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেকান্দার মাস্টার, ওয়ারদে রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও দোয়া মাহফিলে অংশ নেন রুদ্র বার্তা পত্রিকার সম্পাদক মো. শাহ আলম তালুকদার, সাপ্তাহিক প্রতিনিয়ত পত্রিকার সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু, দৈনিক যায়যাদিন-এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন এবং বর্তমান নিউজ-এর নগর সম্পাদক দেলোয়ার প্রধান উজ্জ্বল।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. মেহেদী হাসান।

উপস্থিত সকলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ পাকের কাছে মরহুমার জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করা হয় এবং শোকসন্তপ্ত তানভীর হোসেন ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল

আপডেট সময় : ০১:২৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬