ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার মালিক হঠাও, বাগান বাঁচাও’ স্লোগানে উত্তাল চার চা বাগান, মজুরির দাবিতে কর্মবিরতি যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১ যশোর অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে

চকরিয়ায় হত্যাচেষ্টা ও শ্লীলতাহানি মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টা ও নারীর শ্লীলতাহানি মামলার প্রধান ও এজাহারভুক্ত আসামি আরাফাত (৩৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব সূত্রে জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে র‌্যাব-১৫ কক্সবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে চাঞ্চল্যকর হত্যাচেষ্টা ও নারীর শ্লীলতাহানি মামলার প্রধান আসামি এবং ১ নম্বর এজাহারভুক্ত আসামি আরাফাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরাফাত ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর ষোলহিস্যা এলাকার সেলিম উল্লাহর ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চকরিয়ায় হত্যাচেষ্টা ও শ্লীলতাহানি মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬