নিজস্ব প্রতিবেদক( নারায়ণগঞ্জ) কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি বিশেষ অভিযানে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় বাসের চালককে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারিখ: ১৯ জুন ২০২৬, শুক্রবার সকাল ৮.৩০ মিনিটে কাঁচপুর চাঁদ মহল সিনেমা হলের বিপরীত পাশে এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে ড্রাইভারের সিটের নিচ থেকে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবার প্যাকেটে কমলা রঙের ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৮ লক্ষ টাকা। আটক চালক আসামি মোঃ শরিফ হোসেন (৩৯) পিতা মৃত নুরুল আমিন, সাং বাঞ্ছনগর থানা লক্ষীপুর সদর জেলা লক্ষীপুর কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করে আটক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। মাদক পাচার রোধে হাইওয়ে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
প্রতিনিধির নাম 


















