ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার মালিক হঠাও, বাগান বাঁচাও’ স্লোগানে উত্তাল চার চা বাগান, মজুরির দাবিতে কর্মবিরতি যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১ যশোর অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে

টেকনাফে গভীর রাতে ব্যবসায়ীপুত্রের ওপর হামলা, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টার রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে গভীর রাতে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীপুত্র দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়া এলাকার বাসিন্দা ও হাসপাতাল গেইট সংলগ্ন ব্যবসায়ী জয়নাল আহমেদের ছেলে আবুবক্কর গত শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে টেকনাফ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে প্রধান সড়কে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর স্থানীয়দের দাবি, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের তথ্য যাচাই এবং প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে টেকনাফ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নষ্ট হয়ে থাকা সড়কবাতি দ্রুত মেরামতেরও দাবি জানিয়েছেন তারা। এছাড়া চুরি, মাদক, ইয়াবা কারবার, মোবাইলভিত্তিক জুয়া ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর আরও জোরালো অভিযান পরিচালনার আহ্বান জানান স্থানীয়রা।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় তদন্ত পরিচালনা করা হবে। পাশাপাশি টেকনাফে মাদক, ইয়াবা কারবার, মোবাইলভিত্তিক জুয়া, মানবপাচারসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনার সবদিক গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

টেকনাফে গভীর রাতে ব্যবসায়ীপুত্রের ওপর হামলা, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

আপডেট সময় : ০৩:৫৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬