ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনে নেওয়ার কথা বলে ভারতের কারাগারে ৪ বছর জামালপুরের সিরাজুল বেনাপোলের হেরোইনের মামলায়  মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন যশোরে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে আজ থেকে মাইকিং, আগামী সপ্তাহে অভিযান বরুড়া তারুণ্য যুব সংগঠন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত টেকনাফে ১ লাখ ইয়াবাসহ সিএনজি চালক গ্রেপ্তার টেকনাফ সীমান্তে ২০ হাজার ইয়াবা জব্দ, নৌকা ফেলে পালাল পাচারকারী আগামী ৭ রবিউল আউয়াল ২১ আগস্ট পটিয়া আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উখিয়ায় নিখোঁজ রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ১৫নং কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি হোসাইন আহম্মদ চৌধুরী তুহিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন

বিশ্ববাজারে ধারণার চেয়েও কমে যেতে পারে সোনা-রুপার দাম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে সোনার দাম ধারণার চেয়েও কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক জেপি মরগান তাদের নতুন পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানিয়েছে।

প্রতিষ্ঠানটি বলছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ যদি সুদের হার বাড়িয়ে দেয়, তবে সোনার দাম ধারণার চেয়েও কমে পারে। খবর রয়টার্স
সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা সোনার চেয়ে অন্য লাভজনক খাতগুলোতে বিনিয়োগ বাড়াতে পছন্দ করেন। এর ফলে সোনা বা এই জাতীয় অনুৎপাদনশীল ধাতুর বাজারে বড় চাপ তৈরি হয়।

প্রধান খাতগুলো থেকে সোনার চাহিদা আশানুরূপ না হওয়ায় দাম বাড়ার লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়েছে জেপি মরগান।

নতুন পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৩০০ ডলার এবং চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ৪ হাজার ৫০০ ডলার হতে পারে।

অথচ গত ৯ জুনের এক পূর্বাভাসে জেপি মরগান জানিয়েছিল, বছরের শেষ নাগাদ সোনার দাম আউন্সপ্রতি ছয় হাজার ডলারে পৌঁছাতে পারে। তবে নতুন মূল্যায়নে সেই অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে ব্যাংকটি।

এদিকে, শুক্রবার (৩ জুলাই) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৭৪ দশমিক ২১ ডলারে লেনদেন হয়েছে।

চলতি সপ্তাহে ধাতুটির দাম সামগ্রিকভাবে দুই শতাংশের বেশি বেড়েছে।
সাময়িক ওঠানামা এবং দাম কমার ঝুঁকি থাকলেও দীর্ঘমেয়াদে সোনার বাজার নিয়ে আশাবাদী জেপি মরগান।

ব্যাংকটি বলছে, ২০২৭ সাল নাগাদ সোনার দাম আবার বাড়তে পারে। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা এবং বাজারে বাস্তব চাহিদা বৃদ্ধির কারণে এই বাজার আবারও ঘুরে দাঁড়াবে।

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেরও পূর্বাভাস দিয়েছে জেপি মরগান।

তাদের মতে, আগামী দিনগুলোতে প্রতি আউন্স রুপার গড় দাম ৬০ থেকে ৬৫ ডলার হতে পারে।

এছাড়া ২০২৬ সালের শেষ নাগাদ প্ল্যাটিনামের দাম আউন্সপ্রতি ১ হাজার ৮০০ ডলার এবং ২০২৭ সালে তা ১ হাজার ৯৫০ ডলারে পৌঁছাতে পারে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ২০২৬ সাল নাগাদ আউন্সপ্রতি ১ হাজার ৩৫০ ডলার হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চীনে নেওয়ার কথা বলে ভারতের কারাগারে ৪ বছর জামালপুরের সিরাজুল

বিশ্ববাজারে ধারণার চেয়েও কমে যেতে পারে সোনা-রুপার দাম

আপডেট সময় : ০৯:৪৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬