ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার মালিক হঠাও, বাগান বাঁচাও’ স্লোগানে উত্তাল চার চা বাগান, মজুরির দাবিতে কর্মবিরতি যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১ যশোর অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে

সোনারগাঁওয়ে’One Student, One Tree’ কর্মসূচির উদ্বোধনে ১৯ হাজার ৩২০ শিক্ষার্থীকে ২৫ হাজার বৃক্ষের চারা বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ এর আওতায় সোনারগাঁও উপজেলায় ১টি স্পটে ১৯ হাজার ৩২০ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির ২৫ হাজার গাছের চারা সংসদ সদস্যের উদ্যোগে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকায়ও এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সোমবার ৬ জুলাই সোনারগাঁওয়ে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী উদ্যোগ ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সবুজ, দূষণমুক্ত ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে পারব। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগায় এবং তা পরিচর্যা করে, তাহলে আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাধ্যমে এই বার্তা প্রতিটি পরিবারে পৌঁছে দিতে হবে। জেলা প্রশাসন এ কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবে।শুধু গাছ লাগালে হবে না, গাছকে যত্ন নিতে হবে এবং পরিচর্যা করতে হবে বেড়ে ওঠার জন্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা এখান থেকে চারা নিয়ে বাড়ি ও বিদ্যালয়ে রোপণ করবে এবং যত্ন ও পরিচর্যা করবে গাছটি বেড়ে ওঠার জন্য — এটাই আমাদের প্রত্যাশা।
এ সময় বৃক্ষরোপণ ও বিতরন কর্মসূচিতে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী একটি করে বৃক্ষ চারা রোপন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

বিতরণকৃত চারার মধ্যে ছিল ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছ। শিক্ষার্থীরা চারা হাতে পেয়ে তা নিজ নিজ বিদ্যালয় ও বাড়ির আঙিনায় রোপণের অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে’One Student, One Tree’ কর্মসূচির উদ্বোধনে ১৯ হাজার ৩২০ শিক্ষার্থীকে ২৫ হাজার বৃক্ষের চারা বিতরণ

আপডেট সময় : ০৪:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬