ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ৩৫ বস্তা সারসহ নৌকা জব্দ লাবণী সৈকতে পর্যটকদের জন্য বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা যশোরের শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা টেকনাফে ৫০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলের রাজপথে বিএনপির ঢল, বর্ণাঢ্য র‍্যালিতে মুখর নগরী নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে সাব্বির আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার শার্শায় আদালতের আইন অমান্য করে সংখ্যালঘু খ্রীষ্ঠান সম্প্রদায়ের বসতভিটা দখল বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের ক্ষমা করবে না : অর্থমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয় : স্পিকার

লাবণী সৈকতে পর্যটকদের জন্য বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: পর্যটন নগরী কক্সবাজারের লাবণী সমুদ্র সৈকতে দেশি-বিদেশি পর্যটক ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে নিরাপদ সুপেয় পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এবং কক্সবাজার জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় স্থাপন করা হয়েছে ‘FRF Iron & Arsenic Removal Water Treatment Plant’।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কক্সবাজারের লাবণী সমুদ্র সৈকতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

জানা গেছে, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতিবছর বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যটকের সমাগম ঘটে। তবে বঙ্গোপসাগরসংলগ্ন কক্সবাজারের অধিকাংশ এলাকার পানি লবণাক্ত হওয়ায় সৈকতে পর্যটকদের জন্য পর্যাপ্ত নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা দীর্ঘদিনের একটি প্রয়োজন ছিল। বিষয়টি কক্সবাজার জেলা পুলিশের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে।

এর পরিপ্রেক্ষিতে পর্যটক ও স্থানীয় জনগণের সুবিধার্থে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এবং জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহযোগিতায় লাবণী সৈকতে এই পানি শোধনাগার স্থাপন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, নতুন এই প্ল্যান্টের মাধ্যমে সৈকতে আগত পর্যটক ও সাধারণ মানুষ সহজেই নিরাপদ ও বিশুদ্ধ সুপেয় পানি ব্যবহারের সুযোগ পাবেন। বিশেষ করে প্রচণ্ড গরমে সমুদ্রসৈকতে ঘুরতে আসা পর্যটকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই উদ্যোগ কক্সবাজারের পর্যটনসেবার মান আরও উন্নত করার পাশাপাশি পর্যটকদের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ৩৫ বস্তা সারসহ নৌকা জব্দ

লাবণী সৈকতে পর্যটকদের জন্য বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা

আপডেট সময় : ০৪:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬