ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ৩৫ বস্তা সারসহ নৌকা জব্দ লাবণী সৈকতে পর্যটকদের জন্য বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা যশোরের শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা টেকনাফে ৫০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলের রাজপথে বিএনপির ঢল, বর্ণাঢ্য র‍্যালিতে মুখর নগরী নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে সাব্বির আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার শার্শায় আদালতের আইন অমান্য করে সংখ্যালঘু খ্রীষ্ঠান সম্প্রদায়ের বসতভিটা দখল বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের ক্ষমা করবে না : অর্থমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয় : স্পিকার

টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ৩৫ বস্তা সারসহ নৌকা জব্দ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের প্রাক্কালে ৩৫ বস্তা সারসহ একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১টা ২০ মিনিটের দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ মধ্য দমদমিয়া পাড়া সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশি সার অবৈধভাবে মিয়ানমারে পাচারের প্রস্তুতির খবর পেয়ে দমদমিয়া বিওপির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পরে দমদমিয়া জামে মসজিদ সংলগ্ন খালে তল্লাশি চালিয়ে একটি হস্তচালিত কাঠের নৌকাসহ ৩৫ বস্তা সার জব্দ করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা ও সার ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, সীমান্ত দিয়ে বাংলাদেশি পণ্য মিয়ানমারে পাচার এবং মিয়ানমার থেকে মাদকসহ অন্যান্য চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্ত ও নাফ নদীকেন্দ্রিক এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান চালানো হচ্ছে।

জব্দ করা সার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে দমদমিয়া বিওপিতে পর্যবেক্ষণ করা হয়। পরে আইনানুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে যথাযথ মূল্য জমা দিয়ে সারগুলো লাইসেন্সধারী ডিলারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তের নিরাপত্তা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অবৈধ পণ্য পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার, নিবিড় নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ৩৫ বস্তা সারসহ নৌকা জব্দ

টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ৩৫ বস্তা সারসহ নৌকা জব্দ

আপডেট সময় : ০৫:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬