ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবিধান মেনে নির্বাচন হলে সরকার হলেন কীভাবে, বিএনপিকে শফিকুর রহমান চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদগড়-ঈদগাঁও সড়কের ডাকাতি মামলায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল বসতঘর উখিয়ায় পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক বরুড়ায় বাঁশঝাড়ে গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার

মতলব উত্তরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা ও আলোচনা সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মতলব উত্তরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার শ্রী শ্রী কালাচাঁদ বিগ্ৰহ মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হন।

শ্রী শ্রী কালাচাঁদ বিগ্ৰহ মন্দির ও মতলব উত্তর উপজেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পরিষদের আয়োজনে শ্রী শ্রী কালাচাঁদ বিগ্ৰহ মন্দির কমিটির সভাপতি সুধীর দেবনাথের সভাপতিত্বে ও মতলব উত্তর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলিমুল হক প্রধান, উপপরিদর্শক মিজানুর রহমান, সুমন চন্দ্র, মাধব চন্দ্র, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক বলরাম গোস্বামী, ষাটনল ইউপি সদস্য ফুলচাঁন বর্মন, যুগ্ম আহ্বায়ক বাবু রাধেশ্যাম রায়, মতলব উত্তর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম সাহা চান্দু, মতলব উত্তর উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিমল দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মতলব উত্তর উপজেলার সভাপতি গনেশ রায়, সাধারণ সম্পাদক নয়ন দাস, সনাতনী সুমন বণিক।

এসময় বক্তারা বলেন, শুধু নামকীর্তন নয় ভগবান শ্রীকৃষ্ণের কর্মময় জীবন সম্মন্ধে আমাদের জানতে হবে। তাই ধর্ম গ্রহন্থ ঘরে সাজিয়ে না রেখে সকলকে তা পাঠ করার আহবান জানান বক্তারা। পাশাপাশি শ্রীকৃষ্ণের বাণী ও জীবনী আদর্শকে সকলের মাঝে ছড়িয়ে দিতে পারলে জীবনকে সুন্দর ভাবে সাজানো সম্ভব বলে উল্লেখ করেন তারা।

এ সময় সনাতনী ধর্মালম্বীরা নেচে, গেয়ে অনুষ্ঠানটি উদযাপন করেন। প্রতি বছরের ন্যায় সনাতন হিন্দু সম্প্রদায় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালন করে আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের কৃষ্ণপরে অষ্টমি তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্ম গ্রহণ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সংবিধান মেনে নির্বাচন হলে সরকার হলেন কীভাবে, বিএনপিকে শফিকুর রহমান

মতলব উত্তরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা ও আলোচনা সভা

আপডেট সময় : ১০:০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬