ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর মণিরামপুরে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা যশোর মণিরামপুরে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক শার্শায়  ইয়াবা সহ দুই যুবক গ্রেপ্তার মতলব উত্তরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা ও আলোচনা সভা বেনাপোল স্থলবন্দরে দুই দিনের ব্যবধানে আহত দুই শ্রমিক, একজনের মৃত্যু উখিয়ায় একদিনে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার প্রেসক্লাব যশোরের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ বরুড়ায় বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

শার্শায়  ইয়াবা সহ দুই যুবক গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি :- যশোরের  শার্শা উপজেলায়  ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলিমুল হোসেন (১৮) ও আশিকুজ্জামান তুষার (১৮) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটে উপজেলার কায়বা ইউনিয়নের ধান্যতাড়া পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলিমুল হোসেন যশোর জেলার শার্শা থানার কায়বা ইউনিয়নের ধান্যতাড়া গ্রামের রবিউল হোসেনের ছেলে এবং আশিকুজ্জামান তুষার একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই চঞ্চল কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। এ সময় রাতে ধান্যতাড়া পশ্চিমপাড়ায় শহিদুল ইসলামের বাড়ির পেছনে নূর হোসেনের পরিত্যক্ত টালির ঘর থেকে তাদের আটক করা হয়। পরে আলিমুলের কাছ থেকে ৬ পিস এবং তুষারের কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার  (৪সেপ্টেম্বর) গ্রেপ্তার দুই যুবককে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোর মণিরামপুরে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শার্শায়  ইয়াবা সহ দুই যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬