ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর মণিরামপুরে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা যশোর মণিরামপুরে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক শার্শায়  ইয়াবা সহ দুই যুবক গ্রেপ্তার মতলব উত্তরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা ও আলোচনা সভা বেনাপোল স্থলবন্দরে দুই দিনের ব্যবধানে আহত দুই শ্রমিক, একজনের মৃত্যু উখিয়ায় একদিনে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার প্রেসক্লাব যশোরের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ বরুড়ায় বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

বেনাপোলে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

“Iমনির হোসেন, যশোর প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোলের ঐতিহ্যবাহী পাটবাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়।

বেনাপোল পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত মঙ্গল শোভাযাত্রাটি বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পাটবাড়ী মন্দির এলাকায় এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

শোভাযাত্রায় ঢাক-ঢোল, ড্রাম ও বাঁশির বাদ্যযন্ত্রের তালে তালে অংশগ্রহণকারীরা উৎসবে মেতে ওঠেন। এ সময় ‘শুভ, শুভ, শুভদিন—শ্রীকৃষ্ণের জন্মদিন’সহ বিভিন্ন স্লোগানে বেনাপোলের প্রধান সড়কগুলো মুখর হয়ে ওঠে। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ ও আনন্দঘন পরিবেশ।

শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বেনাপোল পোর্ট থানার পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ সদস্যরা শোভাযাত্রার সঙ্গে থেকে নিরাপত্তা নিশ্চিত করেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে জন্মাষ্টমীর দিনে উপবাস, পূজা, নামকীর্তন, ভজন ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়। দেশের বিভিন্ন মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের পরিবারেও দিনটি নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে।

ঢাকার পঞ্জিকা অনুযায়ী, আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্র রয়েছে। অষ্টমী তিথি ৫ সেপ্টেম্বর রাত পর্যন্ত থাকবে। জন্মাষ্টমী উপলক্ষে আজ রাতে বিভিন্ন মন্দিরে নিশীথকালে শ্রীকৃষ্ণের জন্মক্ষণ স্মরণ করে বিশেষ পূজা ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোর মণিরামপুরে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা

আপডেট সময় : ১০:০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬