ঢাকা ০১:২০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র সংগ্রহ অবশেষে বেনাপোলে সেই নারী-পুরুষসহ ৯ বাংলাদেশি যশোর নতুনহাটে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী নিহত উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে নূর মোহাম্মদ শেখেরকে বিজিবির শ্রদ্ধা বরুড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, শিশু-কিশোরসহ পরিবারের সদস্যদের জিম্মি করে লুট উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক যশোর সীমান্ত থেকে ১৫ লাখ ২২ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি নরসিংদীর শিবপুরের ভরতের কান্দিতে খুনি শাকিলের হাতে পিতা বাসেদ খুন আহত দুই মতলব উত্তরে রাস্তা সংস্কার নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখম

প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র সংগ্রহ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর  প্রতিনিধি: প্রেসক্লাব যশোরের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে একজন করে মনোনয়নপত্র সংগ্রহ করায় এ দুই পদের দুই প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।ব্রেকিং নিউজ

নির্বাচনের জন্য ঘোষিত তিন সদস্যের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সভাপতি পদে ফকির শওকত ও জাহিদ হাসান টুকুন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সহসভাপতি পদে আনোয়ারুল কবির নান্টু, সাইফুল ইসলাম সজল ও সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে নুর ইসলাম, ওহাবুজ্জামান ঝন্টু ও জুয়েল মৃধা মনোনয়নপত্র নিয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ, সরোয়ার হোসেন, এম আইউব ও ফিরোজ গাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফুর রহমান সাইফ ও দেওয়ান মোর্শেদ আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহীদ মনি মনোনয়নপত্র নিয়েছেন। এ দুটি পদে আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

এ ছাড়া সদস্যের ছয়টি পদের বিপরীতে ১১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন শেখ আব্দুল্লাহ হোসাইন, তৌহিদ জামান, শহিদ জয়, মীর মঈন হোসেন মুসা, রফিকুল ইসলাম, এসএম সোহেল, আব্দুল ওয়াহাব মুকুল, জুয়েল মৃধা, সফিক সাইদ, মুর্শিদুল আজিম হিরু এবং গালিব হাসান পিল্টু।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল জানান, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি করা হয়।

রোববার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রেসক্লাবে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। তিনি আরও জানান,

সোমবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে। পরদিন বিকেল ৩টা থেকে ৬টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র সংগ্রহ

প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময় : ১২:১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬