ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবিধান মেনে নির্বাচন হলে সরকার হলেন কীভাবে, বিএনপিকে শফিকুর রহমান চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদগড়-ঈদগাঁও সড়কের ডাকাতি মামলায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল বসতঘর উখিয়ায় পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক বরুড়ায় বাঁশঝাড়ে গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার

কক্সবাজারে গুলিবর্ষণ করে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজার সদর উপজেলার আলীর জাহাল সিটি কলেজ এলাকায় মো. ইকরাম (৪০)–কে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি মো. মুবিন (২৭)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৫ মিনিটে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড রেল ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুবিন কক্সবাজার সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাইন্যা কাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে কক্সবাজার সদর থানাধীন আলীর জাহাল এলাকায় সিটি কলেজের সামনে মো. ইকরামকে হত্যার উদ্দেশ্যে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় ২ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়। ওই মামলায় মুবিনকে এজাহারনামীয় ৩ নম্বর আসামি করা হয়।

মামলার পর থেকে মুবিন পলাতক ছিলেন। র‌্যাব-১৫-এর ব্যাটালিয়ন সদর, কক্সবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তিনি লিংক রোড রেল ক্রসিং এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুবিনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাব-১৫ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সংবিধান মেনে নির্বাচন হলে সরকার হলেন কীভাবে, বিএনপিকে শফিকুর রহমান

কক্সবাজারে গুলিবর্ষণ করে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬