ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী প্রেসক্লাব যশোরের সভাপতি পদে শওকত-টুকুন মুখোমুখি, সম্পাদক পদে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা মাদক-সন্ত্রাসবিরোধী অভিযানে প্রশংসায় ভাসছেন এসপি হাবিবুর রহমান টেকনাফে ৪০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক জামায়াত ছেড়ে শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৬০ জন যশোরের সিদ্দিক বেকারী ও সাকো বেকারীতে অভিযান, জরিমানা নয়াপাড়ায় গাঁজা সেবনের দায়ে দুই রোহিঙ্গার কারাদণ্ড কক্সবাজারে গুলিবর্ষণ করে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

জামায়াত ছেড়ে শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৬০ জন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামী থেকে বিএনপিতে যোগ দিয়েছেন ২০ পরিবারের ৬০ জন সদস্য।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোরে শার্শা উপজেলায় বাগআঁচড়া বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের মাধ্যমে এসব পরিবারের সদস্যরা বিএনপিতে যোগ দেন।

যোগদানকারীদের মধ্যে মনিরুল হক, জাহানারা, রোজিনা, সানজিদা, কোহিনূর, শুকজান, হাসনো আরা, রুপালি, মনিরুজ্জামান মনি, মিনু, ইসমাইল, রুমা, সালমা, আন্না, আবু তাহের, রেবেকা, জোসনা ও ঝরনাসহ ২০ পরিবারের সদস্য রয়েছেন।

যোগদানকারীরা বলেন, নিজেদের রাজনৈতিক অবস্থান নিয়ে চিন্তাভাবনা করেই তাঁরা বিএনপিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দলের সঙ্গে থেকে মানুষের পাশে থাকা, এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যাশা তাঁদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, সহসভাপতি মোনায়েম হোসেন, সিনিয়র সহসভাপতি শাহাজান কবির, বাগআঁচড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু এবং বিএনপি নেতা ইসমাইল হোসেন।

এ সময় বিএনপি নেতারা নতুন যোগদানকারীদের স্বাগত জানান। তাঁদের অংশগ্রহণে বাগআঁচড়ায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জামায়াত ছেড়ে শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৬০ জন

আপডেট সময় : ০৫:২৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬