ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী প্রেসক্লাব যশোরের সভাপতি পদে শওকত-টুকুন মুখোমুখি, সম্পাদক পদে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা মাদক-সন্ত্রাসবিরোধী অভিযানে প্রশংসায় ভাসছেন এসপি হাবিবুর রহমান টেকনাফে ৪০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক জামায়াত ছেড়ে শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৬০ জন যশোরের সিদ্দিক বেকারী ও সাকো বেকারীতে অভিযান, জরিমানা নয়াপাড়ায় গাঁজা সেবনের দায়ে দুই রোহিঙ্গার কারাদণ্ড কক্সবাজারে গুলিবর্ষণ করে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

টেকনাফে ৪০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান.স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪০ লিটার দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভসংলগ্ন হলবুনিয়া এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানকালে সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ৩৬ হাজার টাকা মূল্যের ৪০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি, জব্দ করা মাদক ও ইজিবাইক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের ভয়াবহ বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

টেকনাফে ৪০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৫:২৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬