ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার থেকে পাঁচ বছরের মধ্যে ভোলায় সড়ক ও সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে: নৌপরিবহন মন্ত্রী  সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংসদ আজহারুল ইসলাম মান্নানের আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২ কিশোরী টেকনাফে মিয়ানমারে পাচারের আগে ৫ বস্তা সারসহ নৌকা জব্দ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা :দ্রুত সুস্থতা কামনায় শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দোয়া সিলেটে ভাড়া বাসায় মৌলভীবাজারের তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার- আত্মহত্যা নাকি হত্যা! পাসপোর্ট সেবা বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে রিয়াদে সংবাদ সম্মেলন নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে যশোরর ৪ জন আটক সকল প্রকার অপরাধ ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে – এসপি হাবিবুর রহমান মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

টেকনাফ নয়াপাড়ায় নিখোঁজ রোহিঙ্গা শিশু উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে নিখোঁজ এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টা ৫০ মিনিটের দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লক বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুর নাম নুরুল ইসলাম (১০)। সে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের আই-ব্লকের বাসিন্দা জামাল হোসেন ও আয়েশা বেগমের ছেলে এবং লেদা টাওয়ার এলাকার ওসমান বিন আফফান মাদ্রাসার ছাত্র।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসা থেকে বের হওয়ার পর নুরুল ইসলাম নিখোঁজ হয়। রাতে বিষয়টি পুলিশ জানতে পেরে নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের এএসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি মোবাইল টিম ক্যাম্পের বিভিন্ন সম্ভাব্য স্থানে অভিযান চালায়।

পরে রাত ১২টা ৫০ মিনিটের দিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় ই-ব্লক বাজার এলাকায় বসে থাকা অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে নুরুল ইসলাম জানায়, পথ হারিয়ে সে সেখানে বসে ছিল।

পরে ক্যাম্প কমান্ডার রবিউল ইসলামকে বিষয়টি অবহিত করা হয়। তাঁর নির্দেশক্রমে ব্লক কমিটি ও প্রতিবেশীদের উপস্থিতিতে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চার থেকে পাঁচ বছরের মধ্যে ভোলায় সড়ক ও সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে: নৌপরিবহন মন্ত্রী 

টেকনাফ নয়াপাড়ায় নিখোঁজ রোহিঙ্গা শিশু উদ্ধার

আপডেট সময় : ০৭:১৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬